চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্জয়ের নেতৃত্বে বিশ্বকাপে মাশরাফী

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:১৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড থেকে: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে টিম টাইগার্স দেশে ফিরে গেলেও ইন্টার-পার্লামেন্টারি বিশ্বকাপ খেলতে লন্ডনে এখন বাংলাদেশের সংসদ সদস্যরা। বুধবার থেকে শুরু হচ্ছে মাঠের লড়াই। বার্লিংটন লেন মাঠে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় দেবেন দলটির নেতৃত্ব। মঙ্গলবার লন্ডনের বাংলাদেশ হাই-কমিশন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। ১৭ সদস্যের দলে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

বিশ্বকাপ শেষ করে দলের সঙ্গে দেশে ফিরে গেছেন মাশরাফী। আবারও ইংল্যান্ডে এসে সংসদ সদস্যদের বিশ্বকাপে খেলার কথা রয়েছে তার।

সংসদ সদস্যদের দলটি লন্ডনে এসেছে কয়েকদিন আগে। যাতে ১৭ জন খেলোয়াড়ের বাইরে অতিরিক্ত হিসেবে আছেন আরও ৮ জন। হেড কোচ দীপু রায় চৌধুরীর সঙ্গে সহকারী হিসেবে ২ জন। আছেন ট্রেনার ও ফিজিও। সব মিলিয়ে বাংলাদেশ দল ৩০ সদস্যের।

ইন্টার-পার্লামেন্টারি বিশ্বকাপে অংশ নিচ্ছে আট দেশ। মূলত আইসিসি বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে আট দেশের সংসদ সদস্যরা এতে অংশ নিচ্ছেন। আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের গ্রুপে আছে সাউথ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

আইসিসি বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্যই এই আয়োজন। আমন্ত্রিত সংসদ সদস্যরা ১৪ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে মাঠে বসে মূল বিশ্বকাপের ফাইনাল দেখবেন।

Reneta

কেন্টের বেকেনহ্যাম ক্রিকেট ক্লাব মাঠে ১২ জুলাই সংসদ সদস্যদের বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ তিনটি ম্যাচ হবে টি-টুয়েন্টি সংস্করণে। তবে গ্রুপপর্বের ম্যাচের দৈর্ঘ্য ১৫ ওভার।

বিশ্বকাপ খেলতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ২ মাস ধরে অনুশীলন করেছে সংসদ সদস্যদের দলটি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে যে যখন সময় বের করতে পেরেছেন, সেরে নিয়েছেন প্রস্তুতি।

বাংলাদেশ পার্লামেন্টারি ক্রিকেট দল
নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), জুনায়েদ আহমেদ পলক, নাহিম রাজ্জাক, আনোয়ারুল আবেদিন খান, মো. সানোয়ার হোসেন, মো. আনোয়ারুল আজিম, নুরুন্নবি চৌধুরী, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফাহমি গোলন্দাজ বাবেল, জুয়েল আরেং, মো. শফিউল ইসলাম শিমুল, মাশরাফী বিন মোর্ত্তজা, শেখ তন্ময়, মো. আয়েন উদ্দিন, শামিম পাটোয়ারি, আহসান আবদেলুর রহমান, ছোট মনির।

অতিরিক্ত খেলোয়াড়: নসরুল হামিদ বিপু, মোহাম্মদ শাহরিয়ার আলম, মো. জাহিদ হাসান রাসেল, নাজমুল হাসান, মহিবুল হাসান চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, শামীম হায়দার পাটোয়ারি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯মাশরাফী বিন মোর্ত্তজা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT