চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত: উবার চালক সুমন আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর শেরে বাংলা নগরে সড়কে দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা হক লাবণ্য নিহত হওয়ার ঘটনায় উবার মোটরবাইক চালক সুমন হোসেনকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে তেজগাঁও পুলিশ বিভাগের একটি দল মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে মোটরবাইক উবার চালক মো. সুমন হোসেনকে আটক করে।

সেসময় ওই বাসার নিচতলার গ্যারেজ থেকে লাবণ্যকে বহনে ব্যবহৃত মোটর বাইকটিও (ঢাকা মেট্রো হ ৩৬-২৩৫৮) উদ্ধার করা হয়।

বিপ্লব কুমার সরকার বলেন, সুমনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজধানীর কলেজ গেটে অবস্থানকালে তার থেকে পাঁচ মিনিটের দূরত্বে অবস্থানকারী একজন উবার কলার (ফাহমিদা হক লাবণ্য) এর কল পেয়ে সকাল ১০টা ৩৬ মিনিটে সুমন তাকে ফোন দেন।

লাবণ্য খিলগাঁও ছায়াবীথি মসজিদের সামনে যেতে চান জানিয়ে সুমনকে শ্যামলী ৩ নং রোডের ৩১ নং বাসার সামনে আসতে বলেন।

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং থেকে উবার মোটরবাইক চালক মো. সুমন হোসেনকে আটক করে পুলিশের তেজগাঁও বিভাগ

উবার চালক সুমন পুলিশকে বলেন, শ্যামলী ৩ নং রোডের ৩১ নং বাসার সামনে লাবণ্য বাইকে উঠেন। রাস্তায় যানজট ছিলো। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কাছাকাছি পৌঁছামাত্র একজন লোককে বাইকের সামনে দৌড়ে রাস্তা পার হতে দেখে ব্রেক কষেন।ফলে লাবণ্য মোটরবাইকের ডানদিকে পড়ে যান। এ সময় একটি কাভার্ড ভ্যান পিছন থেকে তাকে ধাক্কা দেয়।

সড়কে দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ায় শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে বিপ্লব কুমার সরকার বলেন: বাইকচালক সুমনের বক্তব্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি চালক হিসেবে তার অবহেলা বা ইচ্ছাকৃত ভুল ছিলো কী না তা খতিয়ে দেখা হচ্ছে। মোটরবাইকটি কেনার সময় এবং উবারচালক হিসেবে রেজিস্ট্রেশনের সময় তিনি যে ঠিকানা ব্যবহার করেছিলেন তা সঠিক ছিলো না।

ঘাতক কাভার্ড ভ্যানটির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উদ্ধার করা মোটরবাইক

বুধবার শেরে বাংলা নগরে সড়কে নিহত ফাহমিদা হক লাবণ্য (২১) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা শ্যামলী ৩ নং রোডে।

দুর্ঘটনার পর পথচারীরা লাবণ্যকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকেই তাকে বহনকারী মোটরবাইক চালক সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিলো। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মোটরবাইকসহ তিনি পালিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় তিনি ভুল ঠিকানা উল্লেখ করেন।

বর্তমানে সুমন শেরেবাংলা নগর থানার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বগুড়া মাতালেন শাকিব খান, পূর্ণিমা, মাহি, মিম

পরবর্তী

কুড়িগ্রামে গণধর্ষণের শিকার গৃহবধু , দুই ধর্ষক গ্রেপ্তার

পরবর্তী

কুড়িগ্রামে গণধর্ষণের শিকার গৃহবধু , দুই ধর্ষক গ্রেপ্তার

সৌরভের মতে বিশ্বকাপের শেষ চারে পাকিস্তানও

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT