যুক্তরাষ্ট্রের অন্যতম দুর্ধর্ষ অ্যাথলেট ডিন পোটার ক্যালিফোর্নিয়ায় তার ডানপিটে পারফরম্যান্সের সময় দুর্ঘটনায় মারা গেছেন।
৪৩ বছর বয়সী এই অ্যাথলেট ইয়োসমিত ন্যাশনাল পার্কে ভূমি থেকে সাড়ে ৭ হাজার ফুট উঁচুতে দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় লাফ দেয়ার চেষ্টা করলে হঠাৎ নীচে পড়ে যান।
পার্ক কর্তৃপক্ষ বলছে, তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে উদ্ধারকর্মীরা এসে তার মৃত দেহ দেখতে পান। তার কাছে কোনো প্যারাস্যুট ছিলো না।
পাহাড়ে ওঠার জন্য যুক্তরাষ্ট্রে অনেক বিখ্যাত নাম ছিলো ডিন পোটার। তিনিই প্রথম ইয়োসমিত পার্কের ৩টি জনপ্রিয় দেয়ালে ১ দিনে উঠতে সমর্থ হন। এছাড়াও তিনি ভূমি থেকে অনেক ওপর দড়ির ওপর হাঁটার জন্য এবং অনেক উঁচু থেকে প্যারাস্যুট দিয়ে নামার জন্য বিখ্যাত ও জনপ্রিয় ছিলেন। কখনো কখনো পোষা কুকুরটিকেও সঙ্গে রাখতেন ডিন।






