বিনোদন

দুর্গার সাজে নুসরাত, হত্যার হুমকি দিচ্ছে কট্টরপন্থীরা

শ্রীকৃষ্ণের প্রতিমা, হিন্দু ধর্মের পবিত্র প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীকৃষ্ণের প্রতিমা, হিন্দু ধর্মের পবিত্র প্রতীক, ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠানে ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহালয়ার দিন শাড়ি, শাখা, ত্রিশূল হাতে নিয়ে দুর্গার সাজে ছবি এবং ভিডিও শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। স্বামী নিখিল জৈনের বস্ত্র বিপণি সংস্থার বিজ্ঞাপনের জন্য এই সাজে সেজেছেন তিনি। কিন্তু ছবি ও ভিডিও শেয়ার করার পর নেটিজেনদের সমালোচনার স্বীকার হতে হয়েছে তাকে। শুধু তাই নয়, কট্টরপন্থীদের কাছ থেকে হত্যার হুমকিও পাচ্ছেন নুসরাত।

বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া চেষ্টা করেছেন নুসরাত জাহান। সমালোচিতও হয়েছেন একাধিকবার। ১৭ সেপ্টেম্বর শেয়ার করা ছবি ও ভিডিওটিতে নুসরাত জাহানের উদ্দেশ্যে কিছু নেটিজেন অশালীন মন্তব্য করেছেন। মুসলিম হয়েও হিন্দুদের ধর্মীয় সাজ নেয়ায় তাকে নিয়ে সমালোচনা করা হয়েছে কমেন্ট বক্সে। এমনকি কট্টরপন্থীরা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলেও জানা গেছে।

তবে অনেকেই নুসরাতের সম্প্রীতির বার্তা ছড়ানোর এই প্রচেষ্টার প্রশংসা করেছেন। দুর্গার সাজে নুসরাতকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করেছেন কিছু ভক্ত। বলিউড লাইফ

বিষয়:তৃণমূল কংগ্রেস দুর্গা নুসরাত জাহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…