জনপদ

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন

দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানববন্ধনে অংশ নেওয়া মানুষজনের একটি দল, তারা একটি বড় ব্যানার ধরে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটিসহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন ও নীলা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু পরিষদ টাঙ্গাইল শাখা।

মানববন্ধনে শারদীয় দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি, দীর্ঘদিনের দাবি সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন ও সাভারে নীলা রায় হত্যাকারীদের সর্বোচ্চ বিচার এবং টাঙ্গাইলের ভূঞাপুরের শ্রাবণ হালদারের নিঃশর্ত মুক্তি ও বাড়িতে হামলা-লুটপাটে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু পরিষদ জেলা শাখার প্রধান সমন্বয়কারী সুমন দত্ত, সমন্বয়কারী প্রীতিশ পন্ডিত, আহ্বায়ক ঝন্টু গোস্বামী, শ্রাবণ হালদারের মা সাগরী হালদার।

বিষয়:দুর্গাপূজামানববন্ধন
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…