জনপদ

দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলের পাশে তিন যুবকের লাশ

দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলের পাশে তিন যুবকের লাশ

নাটোরের লালপুরে রাস্তার পাশে দুমড়ে মুচড়ে পড়ে থাকা একটি মোটরসাইকেলের পাশ থেকে তিন যুককের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

পুলিশ জানিয়েছে, রোববার ভোর রাতের কোনো এক সময় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের গোপালপুর-রাজাপুর রোডের দুয়ারিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি উপজেলার রাজাপুরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা হলেন- সজিব হোসেন, ফয়সাল আলী এবং জিহান আলী। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও স্থানীয়রা জানান, রাস্তার পাশে একটি ধানের ক্ষেতে নিহত তিন জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়।

সে সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেল দুমচে মুচড়ে অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে এটি দুর্ঘটনা নাকি কোনো হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়:নাটোরমোটরসাইকেলসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

রেজাউল করিম রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…