চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ের আকাশে পুলিশের ড্রোন মোটরবাইক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম নগররাষ্ট্র দুবাইয়ের নিরাপত্তা জোরদার করতে সেখানকার পুলিশ বাহিনীকে আগে থেকেই ল্যাম্বরগিনি টহল গাড়ি, স্ব-চালিত রোবট ও অ্যান্ড্রয়েড অফিসার থেকে শুরু করে অত্যাধুনিক ও ব্যয়বহুল নানা প্রযুক্তি সরবরাহ করে আসছে সরকার। ভূমির সঙ্গে আকাশের নিরাপত্তাকেও নিয়ন্ত্রণে রাখতে এবার সেই তালিকায় যুক্ত হলো ড্রোন মোটরবাইক বা ‘হোভারবাইক’।

রুশ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হোভারসার্ফ-এর তৈরি এই মোটরবাইকের নাম রাখা হয়েছে স্কর্পিয়ন। বাইকটি বাতাসে ভেসে থাকার জন্য চারপাশে চারটি প্রপেলারের ওপর নির্ভরশীল।

বাইকে একজন আরোহীর বসার জায়গা রয়েছে, এবং সেই আরোহীর জায়গাটি যথেষ্ট বিপজ্জনক। কেননা তাকে বসে থাকতে হবে প্রপেলারগুলোর উন্মুক্ত ঘুরন্ত ধারাল ব্লেডের খুব কাছে। এই একটি দিক ছাড়া বাকি বৈশিষ্ট্যগুলো বেশ ইতিবাচক।

স্কর্পিয়ন হোভারবাইকটি সর্বোচ্চ ৬শ’ পাউন্ড বা প্রায় পৌনে ৩শ’ কিলোগ্রাম ওজন বহনে সক্ষম। উড়াল যানটি ৪০ মাইল প্রতি ঘণ্টা বেগে চলতে পারে; টানা উড়তে পারে ২৫ মিনিট পর্যন্ত। এটি স্বয়ংক্রিয়ভাবেও চলতে সক্ষম বলে জানিয়েছে সিএনএন এবং এবিসি।দুবাই পুলিশ-উড়াল মোটরবাইক

চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকবার বিভিন্ন প্রযুক্তিমেলায় প্রদর্শিত হওয়ার পর দুবাই পুলিশ সিদ্ধান্ত নেয় তার বাহিনীর অত্যাধুনিক গ্যাজেটের তালিকায় উড়াল বাইক সংযোজনের। দুবাইকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়।

হোভারসার্ফের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সান্ডার আতামানভ তার ফেসবুক পেজে জানান, প্রতিষ্ঠানটি দুবাই পুলিশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে এবং পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে দুবাইয়ের জন্য স্কর্পিয়ন নামের উড়াল যানটির ম্যাস প্রোডাকশনের আহ্বান জানানো হয়েছে।

Reneta

দুবাই পুলিশের প্রকাশিত প্রমো ভিডিওতে দেখুন স্কর্পিয়ন হোভারবাইক:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড্রোনদুবাই
শেয়ারTweetPin

সর্বশেষ

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT