চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ে বিশ্বখ্যাত গ্লোবাল ইকনোমিকসের পুরস্কার গ্রহণ করল ‘নগদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

দেশের সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস-২০২১ পুরস্কার অর্জন করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত অর্ধবার্ষিক ফাইন্যান্সিয়াল বিজনেস ম্যাগাজিন গ্লোবাল ইকনোমিকস লিমিটেড এই পুরস্কার প্রদান করেছে।

গত ২০ জানুয়ারি দুবাইয়ের পাঁচতারকা হোটেল সাংরিলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে গ্লোবাল ইকনোমিকস লিমিটেড। যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‘নগদ’-এর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ‘নগদ’-এর পরিচালক ফয়সাল চৌধুরী এবং ‘নগদ’-এর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স-এর প্রধান কে এম আইরীন আজিজ। এর আগে গত বছর ২০২১ সালের জুলাই মাসে ‘নগদ’-কে বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (ডিএফএস) স্বীকৃতি দেয় গ্লোবাল ইকনোমিকস লিমিটেড। আর সেই স্বীকৃতির অংশ হিসেবে সম্প্রতি ‘নগদ’ এই পুরস্কার গ্রহণ করল।

মূলত প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য ‘নগদ’- কে বেস্ট ডিএফএস এর স্বীকৃতি দিয়েছে গ্লোবাল ইকনোমিকস লিমিটেড। প্রকাশনাটি বাজারের সেরা প্রতিষ্ঠানগুলোকে এই গ্লোবাল ইকনোমিকস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

২০১৯ সালের মার্চ মাসে যাত্রার পর থেকেই উদ্ভাবনী সেবার জন্য বিভিন্ন ধরনের স্বীকৃতি পেয়ে আসছে ‘নগদ’। এ ছাড়া দেশে প্রথমবারের মতো ই-কেওয়াইসি সেবাটি চালু করে ‘নগদ’।

পাশাপাশি দেশের মোবাইল অপারেটরদের সঙ্গে মিলে মাত্র কয়েক সেকেন্ডে এমএফএস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াও প্রথমবারের মতো চালু করে এই সেবাটি। অসাধারণ এই উদ্ভাবনটি গ্রাহকদের *১৬৭# ডায়াল করে খুব সহজেই ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে।

Reneta

এই অর্জনের বিষয়ে ‘নগদ’-এর সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘যাত্রার পর থেকেই আমরা উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী সেবা দিতে কাজ করে যাচ্ছি। এই অর্জন ‘নগদ’ এর জন্য একটি মাইলফলক। সামনের দিনে আরও উদ্ভাবনী কাজের মাধ্যমে ‘নগদ’ আরও বেশি বেশি স্বীকৃতি পাবে, সেই প্রত্যাশা করছি।’

ডিজিটাল বাংলাদেশর ভিশন বাস্তবায়নে এই তিন বছরের যাত্রায় গুরুত্ব পূর্ণভূমিকা পালন করেছে ‘নগদ’, যার ফলে অসংখ্য স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

এরমধ্যে ২০২০ সালের অক্টোবর মাসে বেস্ট ফিনটেক স্টার্টআপ-এর জন্য ইনক্লুসিভ ফিনটেক ফিফটি অ্যাওয়ার্ড, অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে অনন্য অবদানের জন্য প্রথম বাংলাদেশি এমএফএস প্রতিষ্ঠান হিসেবে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স গ্লোবাল আইসিটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ২০২০, বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে অবদানের জন্য ২০২০ সালে ডিজিটাল বাংলাদেশ মেলায় স্বীকৃতি পেয়েছে ‘নগদ’। ‘নগদ’-এ বর্তমানে গ্রাহক সংখ্যা ৫ কোটি ৮০ লাখ এবং গড়ে লেনদেন হচ্ছে ৭৫০ কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাক বিভাগনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT