চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ের ট্যাক্সি চালকদের ক্রিকেট আবেগ

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৩:৪৬ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
v

v

বাংলাদেশ-ভারতের ম্যাচ শেষে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নীরব ও নিস্তব্ধ। সব কাজ শেষ, জিনিসপত্র গুছিয়ে হোটেলে ফিরবো। রাত তখন একটা ছুঁই ছুঁই। এ শহরটা রাতেই বেশি সুন্দর। সোডিয়াম বাতির আলোয় গাড়ির ছুটে চলা ছাড়া আর কোনো শব্দ কানে আসে না। অদ্ভুত মায়াবী একটা সৌন্দর্য।

অনেকক্ষণ চেষ্টার পর একটা ট্যাক্সি পাওয়া গেলো। চালক ইমাম হোসেন বাংলাদেশি। নোয়াখালীর বেগমগঞ্জের লোক তিনি। ৮-৯ বছর ধরে আছেন দুবাই শহরে। এশিয়া কাপ ক্রিকেট কাভার করতে এসেছি শুনেই গল্প জমিয়ে তুলেন ইমাম।

জানালেন বেশি উপার্জনের জন্যই নাইট ডিউটি বেছে নিয়েছেন। দিনের বেলায় দুবাইয়ের অস্বাভাবিক গরমও একটা কারণ। জানালেন আজ (শুক্রবার) তার অন্তত ৩৫-৪০ জন সহকর্মী খেলা দেখতে মাঠে এসেছিলেন। তারা সবাই দুবাই-ট্যাক্সিতে কর্মরত। এই কোম্পানিতে কোনো অফ ডে নেই। প্রতিদিন গাড়ি চালাতে হয়। হয় রাতে না হয় দিনে।

একদিন না চালালে কোম্পানিকে জরিমানা দিতে হয়। পরবর্তী শিডিউল পেতেও সমস্যায় পড়তে হয়। শুক্রবার বাংলাদেশি চালকদের কাছে ছিলো এক ধরণের ঈদ উৎসবের মতো। একে তো ছুটির দিন, দ্বিতীয় বাংলাদেশের ম্যাচ। কাটায় কাটায় মিলে যাওয়ায় জরিমানা নিয়ে ভাবেননি তারা। কড়ায়-গণ্ডা দিয়েই দেশের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সবাই।

অবশ্য এক তরফা ম্যাচে সাকিব-মুশফিকদের বাজে পারফরম্যান্সে তাদেরও ফিরতে হয়েছে ভাঙা মন নিয়ে। কত শত স্বপ্ন, ব্যানার, ফেস্টুন, কত ঘাত-প্রতিঘাত পেরিয়ে মাঠে প্রবেশ করেছিলেন সবাই। একটাই চাওয়া ছিলো ক্রিকেট দলের অনবদ্য পারফরম্যান্স মাঠে বসে নিজের চোখে দেখা। কিন্তু সেটিই হয়নি।

ইমাম হোসেন জানান, দুবাই ট্যাক্সিতে বাংলাদেশে কমপক্ষে ৫ থেকে ৭ হাজার লোক কর্মরত আছেন। ভারত-পাকিস্তান এবং নেপাল মিলিয়ে অন্তত ১৫ হাজার সাউথ এশিয়ান লোক ড্রাইভিং পেশায় জড়িত এখানে। কিন্তু সবার কাছেই ক্রিকেট একটা ধর্মের মতো। হাজারো ব্যস্ততার মাঝেও চালকদের একমাত্র সত্যিকারের বিনোদনের নাম ক্রিকেট। বাংলাদেশ দল যেখানেই খেলুক তারা খোঁজ-খবর রাখেন নিয়মিত। ভারত-পাকিস্তানের ম্যাচ প্রায়ই হয় এখানে। এবার বাংলাদেশ খেলছে বলে উৎসবটা বেশি আঁচ করা যাচ্ছে।

Reneta

ইমাম হোসেন জানান, শুক্রবার খেলা দেখা হয়নি বলে আগামী ম্যাচগুলো মিস করার কোনো ইচ্ছা নেই তার। ক্রিকেটের গল্প আড্ডা চলতে চলতে হোটেলে চলে এলো ট্যাক্সি। বিদায় নিয়ে পরের যাত্রীর কল ধরলেন বাংলাদেশি ইমাম হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮দুবাই ডায়েরিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT