বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিন আজ। টি-টুয়েন্টি ফরমেটের এই টুর্নামেন্টে খেলা হবে ২টি ম্যাচ। ম্যাচ দুটিতে মুখোমুখি হবে সিলেট সুপার স্টারস এবং চিটাগং ভাইকিংস এবং রংপুর রাইডার্স এবং বরিশাল বুলস।
সোমবার শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট সুপার স্টারস এবং চিটাগং ভাইকিংস। খেলা শুরু হবে দুপুর ২টায়।
মুশফিকুর রহিমের নেতৃত্বে সিলেট দলে খেলবেন রুবেল হোসেন, মোমিনুল হক, শহীদ আফ্রিদি, ব্রাড হজ, অজন্তা মেন্ডিসের মতো ক্রিকেটাররা। তামিম ইকবালের চট্টগ্রাম দলের শুরুটা ভালো হয়নি। হেরে যায় সাকিব আল হাসানের রংপুরের কাছে।
দিনের অপর ম্যাচে খেলবে রংপুর রাইডার্স এবং বরিশাল বুলস। খেলা মাঠে গড়াবে সন্ধ্যা পৌনে ৭টায়। জয় দিয়ে শুরু করেছে রংপুর। মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল দলে আছেন সাব্বির রহমান, আল আমিন, তাইজুল ইসলাম, ক্রিস গেইল, মোহাম্মদ সামিরা।






