চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুপুরে খাওয়ার পর ‘শরীর হাল্কা করে’ সাফল্য কোরিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

গোল উৎসবের ম্যাচে পাকিস্তানকে ৬-৫ ব্যবধানে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে গেছে সাউথ কোরিয়া। ফাইনালে তোলার নায়ক জংইউং জ্যাং। হ্যাটট্রিকসহ একাই করেছেন চার গোল।

ম্যাচসেরা জ্যাং সংবাদ সম্মেলনে খুবই স্বল্পভাষী। জানালেন নিজেদের দারুণ ফিটনেসের রহস্য। বললেন, ‘দুপুরে খাওয়ার পর আমরা রানিং মেশিনে ব্যায়াম করেছি। ফলে শরীরটা হাল্কা করে নিতে পেরেছি।’

গোটা টুর্নামেন্টে ভারতকে জয়বঞ্চিত করা একমাত্র দল কোরিয়া। জাপানের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে। বাংলাদেশের বিপক্ষে কঠিন প্রতিরোধের মুখে পড়ে ৩-২ ব্যবধানে জিতেছিল। লিগের শেষ ম্যাচে পাকিস্তানের সাথে ৩-৩ ব্যবধানে ড্র করেছে। শেষ পর্যন্ত হার না মানা লড়াকু মেজাজ আর ফিটনেস মিলিয়ে তারা শিরোপার মঞ্চে।

ম্যাচের শুরুতে পাকিস্তানের কাছে গোল হজম করার পর দলের সবাই যে একটু ভয় পেয়েছিল সেটাও লুকালেন না জ্যাং। জানালেন, শুরুর সেই ধাক্কা তারা ধীরে ধীরে সামলে নিয়ে একটার পর একটা গোল করতে পেরেছেন।

ভারতকে হারিয়ে আসা জাপান ২২ তারিখের ফাইনালে কোরিয়ার প্রতিপক্ষ।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়ান হকি ফেডারেশনপাকিস্তানলিড স্পোর্টসসাউথ কোরিয়াসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT