চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির অন্ধকারে আশার আলো ‘হটলাইন ১০৬’

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:১৬ অপরাহ্ন ২৭, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A
অর্থ আত্মসাত

দুদকের মামলায় কক্সবাজারে ৫ জন কারাগারে

দেশ দুর্নীতিতে নিমজ্জিত আর রক্ষকরা ভক্ষক হিসেবে কাজ করছে- এ বক্তব্য বিরোধী দলের কোনো নেতার নয়; খোদ দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের। তার এ সরল স্বীকারোক্তি প্রশংসনীয়। জনগণের কাছ থেকে সরাসরি দুর্নীতির অভিযোগ পেতে ‘হটলাইন ১০৬’ চালু করে দুর্নীতি নিয়ে এমন সাহসী মন্তব্য করেছেন তিনি। অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নম্বরে ‘ফ্রি কল’ করে দুর্নীতির তথ্য জানানো যাবে দুদকের কাছে। শুধু তাই-ই নয়,  হটলাইনে অভিযোগকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোনও অবস্থাতেই প্রকাশ করা হবে না। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনিও দেশের দুর্নীতির চিত্রকে অকপটে স্বীকার করে নিয়ে বলেছেন, ‘আমরা সবাই দুর্নীতিগ্রস্ত, ক্ষমতাবানরাই দুর্নীতি করে’। তবে অর্থমন্ত্রীর ধারণা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। আগামী আট থেকে দশ বছরের মধ্যে দেশের দুর্নীতি কমে যাবে। আমরা জানি, সরকারের শীর্ষ প্রধান থেকে অনেকেই দেশের দুর্নীতির ব্যাপকতা নিয়ে উদ্বিগ্ন। একদিন আগেও জেলা প্রশাসকদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর অবস্থান নিতে নির্দেশ দিয়েছেন। এই অবস্থায় দুদকের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। একটি দেশে সুশাসনের অন্যতম বাধা দুর্নীতি। ২০০৫ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশিত তালিকায় ওই সময় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান লাভ করেছিল। তবে ১৭৬টি দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশ ২০১৫ সালে ১৩ এবং ২০১৬ সালে ১৫তম অবস্থান লাভ করে। টিআই-এর দুর্নীতির ধারণা সূচকে গত কয়েক বছর বাংলাদেশ উন্নতি করলেও দুর্নীতি আগের মতই আছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। আমরাও তাই মনেকরি। এই অবস্থায় ‘হটলাইন ১০৬’ দুর্নীতির কালো মেঘে ছেঁয়ে যাওয়া অন্ধকারে আমাদের সামনে আশার আলো। আমরা চাই দুর্নীতির বিরুদ্ধে এমন আরো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুক দুর্নীতি দমন কমিশন। এভাবেই হয়তো ধীরে ধীরে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘুষ-দুর্নীতিদুদকদুদক হটলাইনদুর্নীতি দমন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT