চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের ৫৪ (২) ধারা বাতিল চেয়ে কর্মকর্তাদের স্মারকলিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে অপসারণের প্রতিবাদে মাঠে মেনেছেন তার সহকর্মীরা। শরীফ উদ্দিনকে অপসারণের প্রতিবাদে আজ ১২৭ জন দুদক কর্মকর্তা কর্মচারী মিলে একটি অ্যাসোসিয়েশন খুলেছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সচিব বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এতে ৫৪(২) ধারা বাতিল করার আবেদন করা হয়। একইসাথে প্রশাসনিক হয়রানি বন্ধ করার দাবি জানান তারা। এসময় দুদক সচিব বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।

এমন পরিপ্রেক্ষিতে আজ বিকেলে দুদক সচিবের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে শরীফ উদ্দিনের সম্পর্কে বিস্তারিত জানাবেন তিনি।

শরীফের বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে এবং সাত থেকে দশটির মতো অভিযোগ আছে। অভিযোগগুলো হলো: জব্দকৃত অর্থ নিজের কাছে রাখা। বদলী করা হলেও কর্মস্থলে যোগদান না করা। কমিশনের অনুমতি না নিয়ে অভিযুক্ত ব্যক্তির ব্যাংক একাউন্ট জব্দ করা।

শরীফ উদ্দিনকে ১৬ ফেব্রুয়ারি চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক। এরপর বৃহস্পতিবার সারাদেশের দুদক কর্মকর্তারা মানববন্ধন করেন। পরে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির প্রতিবাদে ৩০০ জন দুদক সচিবের কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে শরীফ উদ্দিনের বিষয়ে ‘অসাংবিধানিক ও অমানবিক অপসারণ আদেশ’ প্রত্যাহার ও দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ এর ৫৪(২) বিধি বাতিল করে কমিশনের কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান প্রতিবাদকারী দুদক কর্মকর্তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: শরীফ উদ্দিনসচিবস্মারকলিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT