চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের মামলায় ৬ মাস জামিন চাইতে পারবে না সেই তুফান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
- সেমি লিড, আদালত
A A
তুফানের ছবি, বাংলাদেশি যুবক, পেশাদার ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের পরে ওই শিক্ষার্থী ও তার মাকে মাথা ন্যাড়া করা’র ঘটনায় আলোচিত তুফান সরকার দুদকের এক মামলায় আগামী ছয় মাস দেশের কোনো আদালতে জামিন চাইতে পারবে না।

তুফানের জামিন প্রশ্নে রুল জারি থাকা অবস্থায় আবার জামিন আবেদন করায় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে বৃহস্পতিবার এই আদেশ দেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ হোসেন। আর তুফানের পক্ষে ছিলেন আইনজীবী শাহ আলম সরকার।

এর আগে তুফান সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। সে মামলায় বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূতভাবে ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা অর্জন করেছেন তুফান, যা তার আয়কর রিটার্নে তিনি দেখিয়েছেন। বাস্তবে তার আয়ের কোনো বৈধ উৎস ‘ছিল না’।

পরে এই মামলায় বগুড়ার আদালতে জামিন চাইলে গত বছর ১৯ জানুয়ারি আদালত তা খারিজ করেন। সে আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তুফান। এরপর তুফানের জামিন আবেদনের শুনানি নিয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে। সে রুল বিচারাধীন থাকার তথ্য গোপন করে গত ৯ মার্চ একই বেঞ্চে আবার জামিন আবেদন করেন তুফান। এবিষয়টি দুদকের আইনজীবী আদালতের নজরে আনার পর আজ আদেশ দিলেন হাইকোর্ট।

অন্যদিকে, ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতনের অভিযোগের মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে কারাগারে আছেন বগুড়ায় শ্রমিক লীগ থেকে বহিষ্কৃত তুফান সরকার।

ট্যাগ: তুফানদুদকহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘খুব ভালো আছি, এখন আছি বাংলাদেশের সেরা জায়গায়’

পরবর্তী

মা হতে যাচ্ছেন ‘আয়নাবাজি’র নাবিলা

পরবর্তী
নাবিলা ও তার স্বামী হাসিমুখে ছবি, মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হতে যাচ্ছেন ‘আয়নাবাজি’র নাবিলা

নৌযানে যাত্রীবাহী ফেরি, ঢাকা নদীতে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চের ভাড়া বাড়লো ৬০ শতাংশ, কেবিনে প্রযোজ্য নয়

সর্বশেষ

স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT