চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের নামে ভুয়া হুঁশিয়ারি

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৫:৩৫ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
দুদক

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকার নির্ধারিত নির্দিষ্ট ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই লক্ষ্যে ইতোমধ্যে মাঠে নেমেছে দুদক। তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াতে উঠেপড়ে লেগেছে একটি মহল। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালাচ্ছে দুদকের পক্ষে।

দুদক কর্মকর্তারা বলছেন, বিজ্ঞাপনের বিষয়টি অতি উৎসাহীদের কর্মকাণ্ড। এতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। অপরদিকে দুদকের নাম ব্যবহার করে এ ধরনের তথ্য প্রচারকারীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। যেখানে দেখা গেছে, ২০১৮ সালে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ফি (কেন্দ্র ফি সহ): বিজ্ঞান বিভাগের জন্য ১,৫৬৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ১,৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর অতিরিক্ত ফি দাবি করলে ‘১০৬’ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।

অপরদিকে, জাতীয় শিক্ষাবোর্ড কর্তৃক এসএসসি পরীক্ষার ফরম পূরণে এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ ১৮০০ টাকা। বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে ১৬৮০ টাকা।

জাতীয় শিক্ষাবোর্ড কর্তৃক যে ফি অর্থ নির্ধারণ করা হয়েছে তার সাথে দুদক প্রদত্ত কথিত ওই বিজ্ঞাপনের মধ্যে তফাৎ দেখা গেছে ২৩৫ টাকার। আর এতেই জনমনে দেখা দিয়েছে বিভ্রান্তি। কেউ কেউ বলছেন দুদক যে ২৩৫ টাকার ঘাটতি দেখিয়েছে সেই টাকা কি সরকার দেবে?

বিষয়টি খোলাসা করতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেছেন দুদকের সহকারি পরিচালক মো: জাহিদ কালাম। তিনি বলেন, অতি উৎসাহী গোষ্ঠীর কারণে এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

Reneta

জাহিদ কালাম বলেন: ‘এ ধরণের কোনো বিজ্ঞাপন দুদক দেয়নি। অতি উৎসাহী একদল লোকের কারণে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরিক্ষার্থীদের জন্য যে পরিমাণ ফি নির্ধারণ করা হয়েছে তার থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ১ টাকাও বেশি নিলে ব্যবস্থা নেবে দুদক।’

সেজন্য এ ধরনের বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হবার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা। অপরদিকে জাতীয় শিক্ষাবোর্ড বলছে ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে।

জাতীয় শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘সব রকম ফি এর সাথে  সংযুক্ত থাকে বোর্ড ফি ও কেন্দ্র ফি। ওই বিজ্ঞাপনটি যদি দুদকের হয় তাহলে আমরা ধারণা করছি দুদক সেখান থেকে হয়তো কেন্দ্র ফি বাদ দিয়েছে। সেজন্য আমরা পুনরায় সঠিকভাবে উপস্থাপনের জন্য প্রতিটি বিষয়কে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি।’

তপন কুমার সরকার স্পষ্ট করে বলেন: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি এর ১৮০০ টাকা এবং বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ১৬৮০ টাকার ১ টাকাও বেশি নেয়ার কোনো অবকাশ নেই স্কুল কর্তৃপক্ষের।

পরীক্ষার ফি সংক্রান্ত অভিযোগ ১০৬ নম্বরে আসার পর থেকে ইতোমধ্যে দুদক কর্তৃপক্ষ রাজধানীতে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এছাড়া অতিরিক্ত অর্থ নেওয়া প্রতিষ্ঠানের একটি প্রাথমিক তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে দুদক। ওই তালিকা নিয়ে শিগগিরই মাঠে নামবে তারা।

এ ধরনের অতিরিক্ত অর্থ নেয়ার ঘটনায় দুদকের হটলাইন নম্বর ১০৬ এ জানানোর জন্য সবাইকে অনুরোধ করেছে দুদক।
জানা গেছে, রাজধানীর একটি বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কমিশন একটি অভিযান পরিচালনা করে। ওই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে কমিশনে এ বিষয়ে অভিযোগ আসতে থাকে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে ওই সব প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি। এর পরপরই দুদক কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন নম্বর ১০৬ এ সকলকে অভিযোগ করার অনুরোধ জানায়।

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসি পরীক্ষাদুদকদুর্নীতি দমন কমিশনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছনি: সংগৃহীত

‘শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT