দুনীতি দমন কমিশন দুদকের সমালোচনা করে বিএনপি বলেছে দুদককে দুনীতি দমন কমিশন না বলে দুর্নীতি রক্ষা কমিটি বলা উচিত।
দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন দুর্নীতির মামলা থেকে সরকারি দলের নেতাদের অব্যাহতি দিলে বিএনপি নেতাদেরও মামলা প্রত্যাহার করতে হবে, না হলে সেটা হবে আইনের ব্যত্যয়।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়াকে প্রত্যাহার করে সরকার তার ‘পড়ন্ত ইমেজ’ ফিরিয়ে আনবেন কিনা সেটা সরকারের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।







