চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুটি সেঞ্চুরিই স্পেশাল আফিফের কাছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আলোচনায় এসেছিলেন হঠাৎ করেই। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস যখন তাকে দলে টানল। এরপর ঘাটতে যেয়ে জানা গেল, অপার সম্ভাবনাময় তিনি! বয়সভিত্তিক দলে ব্যাটে ঝড় তুলতে পটু। জানাটা চোখের সামনে এলো বিপিএলে খেলতে নামার ম্যাচেই। টি-টুয়েন্টি ফরম্যাটের লড়াইয়ে অভিষেকেই পাঁচ উইকেট। কিন্তু তিনি সবার আগে তো ব্যাটসম্যান। আফিফ হোসেন ধ্রুব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সেটা প্রমাণ করতে শুরু করেছেন। বাজিমাত করাটা ধরে রেখেছেন প্রথম শ্রেণির ক্রিকেটেও। তিন ম্যাচ খেলেই তুলে নিয়েছেন দ্বিতীয় সেঞ্চুরি। যার শেষটি এলো সোমবার।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন আফিফ। তৃতীয় ম্যাচে বাইশগজ মাতালেন ১৩৭ রানের দর্শনীয় ইনিংস দিয়ে। ছাড়িয়ে গেলেন আগেরটিকে। পূর্বাঞ্চলের হয়ে বিসিএলের পঞ্চম রাউন্ডে এসেছে দুর্দান্ত সেঞ্চুরিটি। আফিফ নিজের ইনিংসটি ২৩৮ বলে ১৭ চারে সাজিয়েছেন।

অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক ১৭ বছরের এই তরুণ সেঞ্চুরির পর চ্যানেল আই অনলাইনকে জানালেন তৃপ্তির কথা, ‘রাজ্জাক ভাই, আল-আমিন ভাইদের মতো অভিজ্ঞ বোলারদের খেলেছি, খুব ভালো লাগছে তাদের মতো অভিজ্ঞদের বিপক্ষে এমন একটি ইনিংস খেলতে পেরে। চেষ্টা করেছি মাটি কামড়ে পড়ে থাকতে। ইনিংসটাকে লম্বা করতে। সেটা করতে পেরে ভালো লাগছে।’

তৃপ্তি মিললেও সন্তুষ্টির বেড়াজালে আটকে পড়তে চান না আফিফ। অনেকটা পথ পাড়ি দিতে হবে যে। সেজন্য রানের ক্ষুধাটা ধরে রাখতে চান। যত বেশি সম্ভব রান করে যেতে চান। ভবিষ্যতে হয়তো আরো দুর্দান্ত ইনিংস উপহার দেবে তার ব্যাট। তার আগে বিসিএলের দুটি সেঞ্চুরিকে আলাদা করে দেখতে পারলেন না আফিফ, ‘দুটি সেঞ্চুরিই স্পেশাল। প্রথমটা অভিষেক ম্যাচে ছিল। এবার দলের প্রয়োজনের সময় এলো। দুটি সেঞ্চুরিই আমার কাছে স্পেশাল।’

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফিফের শতকের দিনে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তাসামুল হক। ৯৮ রানে সাজঘরে ফিরেছেন তিনি। দুই ব্যাটসম্যানের দৃঢ়তায় দ্বিতীয় দিন শেষ ৪ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করেছিল ২৯৬ রান।

অলক কাপালি ২৬ ও ইয়াসির আলি ১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

Reneta

নাজমুল ইসলাম অপু নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন ও জিয়াউর রহমান।

আগের দিনে ৪ রান নিয়ে ব্যাটিংয়ে এসেছিলেন দুই ওপেনার আফিফ হোসেন ও ইমতিয়াজ হোসেন। ২১ রানের মাথায় ইমতিয়াজকে (১৩) এলবিডব্লিউয়ে সাজঘরে পাঠান পেসার আল-আমিন। পরে দক্ষিণাঞ্চলের বোলারদের ঘাম ঝড়িয়ে ছাড়েন আফিফ-তাসামুল জুটি। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ২২২ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফ হোসেন ধ্রুব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT