চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’টি প্রাণের বাঁধন হারা প্রেমের গল্প নিয়ে আসছে ‘স্বপ্নজাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- স্বপ্নজাল

চ্যানেল আই অনলাইন- স্বপ্নজাল

দুইটি প্রাণের বাঁধন হারা প্রেমের গল্প নিয়ে দর্শকের সামনে শনিবার (৩০ ডিসেম্বর) ট্রেলার নিয়ে হাজির হয়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। ট্রেলার দেখেই দর্শক বুঝে গেছেন ২০১৮ এর ফেব্রুয়ারিতে তাঁদের জন্য ভালো একটি চলচ্চিত্র নিয়েই অপেক্ষা করবে প্রেক্ষাগৃহগুলো।

আড়াই মিনিটের এ ট্রেলারে শুধু মূল চরিত্রে পরীমনি আর ইয়াশ রোহানের প্রেমই পায়নি দর্শক। ‘স্বপ্নজাল’ এ থাকবে সংঘাত, ডাকাতি আর খুনের মতো নেতিবাচক ঘটনাও। কূটকৌশলের পঙ্কিল আবর্তে ভালোবাসার বিচ্ছেদও দেখবে দর্শক। নায়কের কাছে ভালোবাসা জমা দিয়ে নায়িকার কোলকাতায় প্রস্থান, পরীর টানে ইয়াশের কোলকাতায় ছুটে যাবার আকুলতা- এসব কিছুর মিশেলে আবর্তিত ‘স্বপ্নজাল’ এর কাহিনী।

ট্রেলারে পরীকে দেখা গেছে বিয়ের কনের সাজেও; কিন্তু বরের বেশে ইয়াশ নয়, অন্য কেউ। তবে কি শেষ পর্যন্ত হবে না পরী-ইয়াশের প্রেমের কোন সুখের পরিণতি? এসব প্রশ্নই দর্শকের মনে ঘুরে ফিরে বেড়াচ্ছে ট্রেলার দেখার পর থেকে।

বাণিজ্যিক ধারার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনিকেও দর্শক যেন এবার দেখছে অনেকটাই ভিন্নরূপে। পরী-ইয়াশের রসায়নও বেশ ভালই জমেছে। দেখার বিষয়, ‘স্বপ্নজাল’ এ দর্শকদের আটকাতে পারেন কি না গিয়াস উদ্দিন সেলিম।

২০০৯ সালে ‘মনপুরা’র মত ব্যবসাসফল ছবি নির্মাণের পর দীর্ঘদিন কোনো ছবি নির্মাণ করেননি গিয়াসউদ্দিন সেলিম। ‘স্বপ্নজাল’ ছবিটি নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত নির্মাতা।

শনিবার বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবে ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে স্বপ্নজালের আনুষ্ঠানিক প্রচারণাও শুরু হল বলে জানান মনপুরার নির্মাতা। আসছে জানুয়ারিতে ছবিটি সেন্সর বোর্ডে জমা এবং ফেব্রুয়ারিতে ঢাকা ও পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Reneta

যৌথ প্রযোজনার ছবিটি বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা প্রযোজনা করছে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহানগিয়াসউদ্দিন সেলিমপরীমনিফজলুর রহমান বাবুশহীদুল আলম সাচ্চুস্বপ্নজাল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT