চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সেঞ্চুরি হাতছাড়ার দিনে এগিয়ে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৫৬ রান ছিল ১ উইকেটে। পরের এক রান যোগ হতেই স্কোর দাঁড়িয়ে গেল ৫ উইকেটে ৫৭। দলটা পাকিস্তান। ক্রিকেট মঠে যাদের সম্পর্কে আগে থেকে কিছুই বলে দেয়া যায় না! পাকিস্তান বলেই কিনা বিপর্যয়ে ঘুরে দাঁড়ানোয় চমকের কিছুও থাকছে না। একই ইনিংসে তাদের দুই ব্যাটসম্যান ৯৪ রানে সাজঘরে ফেরার দিনে বোলিংয়ে দারুণ শুরু করে আবুধাবি টেস্টে মঙ্গলবারের দিনটি নিজেদের করে নিয়েছে সরফরাজের দল!

আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় বিপর্যয় কাটিয়ে ২৮২ রানের সম্মানজনক সংগ্রহ পেয়েছে পাকিস্তান। জবাবে স্বস্তিতে নেই অজিরাও। দিনশেষে ২০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে টিম পেইনের দল।

দিনের শুরুতে পাঁচ রানের মাথায় ওপেনার মোহাম্মদ হাফিজকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে আজহার আলিকে নিয়ে সাবধানে এগোচ্ছিলেন অভিষিক্ত ফখর জামান। দুজন মিলে তুলে ফেলেন ৫২ রান। এরপরই নাথান লায়নের স্পিন ছোবলে লণ্ডভণ্ড স্বাগতিকদের ব্যাটিং।

Banglabid

১৫ রান করা আজহার আলিকে নিজের ক্যাচ বানিয়ে শুরু। পরে অজি স্পিনারের বাকি পাঁচ বলে রানের খাতা খোলার আগে একে একে ফিরেছেন হারিস সোহেল, আসাদ শফিক ও বাবর আজম। অল্প রানে গুঁটিয়ে যাওয়ার শঙ্কায় তখন প্রবাসে স্বাগতিকরা! অন্যপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখছেন ফখর।

ঘুরে দাঁড়ানো শুরু সেখান থেকেই। ষষ্ঠ উইকেট জুটিতে ফখরকে সঙ্গী করে পাল্টা আক্রমণে ১৪৭ রান যোগ করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। দারুণ জুটিতে একটা সময় শতকও দেখছিলেন দুজনে। পেসার ল্যাবুসচেনের দুই বলে স্বপ্নের সলিল সমাধি ঘটেছে দুজনেরই!

রঙিন পোশাকে তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটসম্যান ফখর খোলস পাল্টে খেলছিলেন ধীরস্থির ভাবে। ১৯৭ বলে ৯৪ রান করে ভালোমতই জাগিয়েছিলেন অভিষেক টেস্টে শতক পাওয়ার সম্ভাবনা। ল্যাবুসচেনের সোজা বল খেলতে গিয়ে পড়েন এলবিডব্লিউর ফাঁদে। অভিষেকে নার্ভাজ নাইন্টিজে ফেরা চতুর্থ পাকিস্তানি তিনি।

Reneta

ল্যাবুসচেনে সেখানেই থেমে থাকেননি। তার বলে ঠিক ৯৪ রানে ফাঁদে পড়েন অধিনায়ক সরফরাজও। সাজঘরে হাঁটা দেয়ার পথে পিটার সিডলের হাতে ক্যাচ দিয়ে।

অস্ট্রেলিয়া যেখানে শেষ করেছিল পাকিস্তান যেন শুরু করে সেখান থেকেই। ২০ রানের মধ্যে ওপেনার উসমান খাজা ও নাইটওয়াচম্যান পিটার সিডলকে ফিরিয়েছেন পেসার মোহাম্মদ আব্বাস। ১৩ রানে দ্বিতীয় দিন শুরু করবেন আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আম্পায়ার যেহেতু আউট দিয়েছে, সেটা আউটই’

পরবর্তী

যে দায়িত্ব এখন সব টেলিভিশনের

পরবর্তী

যে দায়িত্ব এখন সব টেলিভিশনের

ভারতের তরুণ রাজনীতিবিদ কানহাইয়ার ওপর হামলা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT