চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সেঞ্চুরিয়ানে দুইশ পেরোনো জুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর টেস্টে ঝলমলে ব্যাটিং যাত্রাটা তৃতীয় দিনেও অব্যাহত রেখেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে বোলারদের খাটিয়ে মুমিনুল হকের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিমও। তাদের দুইশ পেরোনো জুটিতে লিড পেরিয়ে গেছে একশর ঘর।

সোমবার লাঞ্চ বিরতির আগের ওভার। চতুর্থ বলে চার মেরে মুশফিক পৌঁছে যান ৯৯ রানে। শেষ দুটি ডেলিভারিতে থাকলেন সাবধানী। মধ্যাহ্নভোজ বিরতি থেকে ফিরে আর অপেক্ষা বাড়ালেন না। সেঞ্চুরি ছুঁলেন দ্বিতীয় ওভারেই। এইন্সলের বল বাউন্ডারিতে ঠেলে তুললেন সপ্তম টেস্ট শতক। ১৮ চারে ১৬০ বলে তিনঅঙ্ক ছুঁয়েছেন মুশি।

মুশফিকের আগে লাঞ্চ বিরতিতে মুমিনুল গেছেন শতক ছুঁয়েই। ৭৯ রানে অপরাজিত থেকে ক্রিজে আসা টাইগার অধিনায়ক পেসার ত্রিপানোকে লংঅনে বাউন্ডারি ছাড়া করে ১৫৬ বলে পৌঁছান ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরিতে। পথে ছিল ১২টি চার।

শের-ই-বাংলা স্টেডিয়ামে মুমিনুল ও মুশফিকের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটি এগোচ্ছে বেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২৪ রানের যৌথ প্রযোজনা দুজনের। মুমিনুল ১৩২ ও মুশফিক ১২৭ রানে অপরাজিত আছেন।

শতকের পথে জুটির রেকর্ডে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে ছাড়িয়ে গেছেন মুমিনুল-মুশফিক। টেস্টে দুটি করে দুইশ রানের জুটি ছিল তামিম-ইমরুল ও মুমিনুল-মুশফিকের। তাদের ছাড়িয়ে গেলেন মুমিনুল ও মুশফিক। দুজনের পাশে এখন তিনটি করে দুইশ রানের জুটি। আর সাদা পোশাকে দশমবারের মতো দুইশ বা তারচেয়ে বড় জুটি দেখল বাংলাদেশ।

১৪ ইনিংস পর শতক ছোঁয়া মুমিনুল দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন। এতদিন ৯টি সেঞ্চুরি নিয়ে তামিম ছিলেন উপরে, মুমিনুল বসলেন দেশসেরা ওপেনারের পাশে। তামিম ১১৫ ইনিংস খেলে নয় সেঞ্চুরি করেছিলেন, মুমিনুলের অবশ্য লাগল কেবল ৭৪ ইনিংস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপার খোঁজে যাদের নিয়ে সাফে যাচ্ছে বাংলাদেশ

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT