হায়দরাবাদে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরিতেই লিড নিয়েছে ভারত ‘এ’ দল। তবে লাঞ্চ বিরতির পর ৪ উইকেট নিয়েছেন শুভাশিষ রায় আর তাইজুল ইসলাম।
প্রথম দিনের সংগ্রহ ১ উইকেটে ৯১ রান নিয়ে দ্বিতীয় দিন মাঠে নামে ভারত ‘এ’ দল। সেঞ্চুরি তুলে নেন ওপেনার কিরিত পাঞ্চাল এবং শ্রেয়াস আয়ার। পরে এই দুই ব্যাটসম্যান স্বেচ্ছায় অবসরে যান।
লাঞ্চ বিরতির পর ইশান্ত জাগি এবং রিশাভ পান্ত’কে ফেরত পাঠিয়ে আরও দুই উইকেট নেন পেসার শুভাশিষ রায়। ইশান কিষান এবং হারডিক পান্ডেকে ফেরত পাঠান তাইজুল ইসলাম।
এর আগে দুই দিনের প্রস্তুতি টেস্ট ম্যাচটিতে টসে জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৪ রান করে বাংলাদেশ। সৌম্য সরকার ও অধিনায়ক মুশফিকুর রহিম অর্ধশতক পান। সৌম্য ৭৩ বলে ৫২ এবং মুশফিক ১০৬ বলে ৫৮ রান করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ‘এ’ দলের সংগ্রহ ৭ উইকেটে ৪০২ রান।








