চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সপ্তাহের মধ্যে অগ্রণী ব্যাংকের স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাবনা

ইব্রাহীম মল্লিক সুজন ইব্রাহীম মল্লিক সুজন
১:১৯ অপরাহ্ণ ২০, মে ২০১৭
শিক্ষা
A A

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অগ্রণী ব্যাংকের নিয়োগের প্রাথমিক বাছাইয়ের (প্রিলিমিনারী) বিকেলের শিফটের পরীক্ষা স্থগিত করা হলেও সকালে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হচ্ছে না। এছাড়া বিকেলের শিফটের স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, সকালের শিফটের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত নেই বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া দ্বিতীয়বার পরীক্ষা নিতে হলে নতুন করে ব্যয় করার চিন্তা থেকেও প্রশাসন সকালের পরীক্ষা বাতিল করছে না।

অধ্যাপক আবু তালেব জানান, এত বিশাল সংখ্যার পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেয়াটা একটি জটিল প্রক্রিয়া। আর সকালের শিফটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমন পর্যাপ্ত তথ্য-উপাত্ত আমরা পাইনি। তাই সকালের পরীক্ষা বহাল থাকবে। খুব শীঘ্রই স্থগিতকৃত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। তখন সবাইকে জানিয়ে দেয়া হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফাঁস হওয়া প্রশ্নপত্রে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার সকালের পর্ব অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর পরীক্ষার্থীরা এই পরীক্ষা নিয়ে নানা প্রশ্ন তোলেন। আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। প্রথমে হাতে লেখা ও পরে প্রিন্টেড প্রশ্নের কপি পাওয়া যায়। অনেক জায়গায় শুধু উত্তরও পাওয়া যায়।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিকালের শিফটের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে সকালের পরীক্ষা বাতিলের দাবি উঠলেও সে বিষয়টি কানে তোলা হয়নি।

একই অভিযোগে বিকালের পরীক্ষা স্থগিত হলে সকালের পরীক্ষা কেন বাতিল হবে না এমন প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, লাখো শিক্ষার্থীর জীবন নিয়ে এরকম আচরণ কোন ভাবেই কাম্য নয়।

এর আগেও এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। একমাস আগে জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়।

ট্যাগ: অগ্রণী ব্যাকনিয়োগ পরীক্ষাপ্রশ্নপত্র ফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সময়ের আগে জন্ম নেয়া নবজাতকের ৩৫ ভাগ চোখের সমস্যায় আক্রান্ত

পরবর্তী

এবার কানে নারী নির্মাতাদের জয়জয়কার

পরবর্তী

এবার কানে নারী নির্মাতাদের জয়জয়কার

স্বামী ও সন্তানের সঙ্গে লিসা হেডেন

মা হলেন লিসা

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT