চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সংবাদ সম্মেলনের দিকে তাকিয়ে পুরো দেশ

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
২:০৯ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
বিএনপি-আওয়ামী লীগ-সংবাদ সম্মেলনের দিকে বাংলাদেশ

কী হতে হচ্ছে? কী হবে? এমন অসংখ্য প্রশ্ন আর উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে বুধবার দিনের শেষ প্রহরের অপেক্ষা করছে সারাদেশের জনগণ। তাদের এসব প্রশ্ন মূলত দুই প্রধান দলের দুটি সংবাদ সম্মেলন। বিকেল আর সন্ধ্যায় হতে যাওয়া দু’টি সংবাদ সম্মেলনের দিকে যেন তাকিয়ে আছে পুরো দেশ।

রাজনীতি সচেতন মানুষের ধারণা এই দুটি সংবাদ সম্মেলনের আলোচনা এবং ঘোষিত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে রাজনীতিসহ দেশের সার্বিক ভবিষ্যৎ পরিস্থিতির অনেক কিছু। পাল্টে যেতে পারে বর্তমান পরিস্থিতির অনেক কিছুই।

সংবাদ সম্মেলন দু’টির প্রথমটা বিএনপি’র, আর পরেরটা আওয়ামী লীগের।

বুধবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটি হতে যাচ্ছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনের খবরটি নিশ্চিত করেন চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় এবং সেই রায়কে কেন্দ্র করে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন বলে মনে করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার সংবাদ সম্মেলন আহ্বানের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সংবাদ সম্মেলন ডেকেছেন। বুধবার সন্ধ্যা ৬টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Reneta

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ওবায়দুল কাদের কী নিয়ে সম্মেলনে কথা বলবেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

মঙ্গলবার দুপুরে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কয়েকদিনে বিএনপির ১১ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আর বিকেলের মধ্যে তা বেড়ে ১২’শ এর কাছাকাছি চলে গেছে বলে দাবি করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরখালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি আমির হামজার বিরুদ্ধে সমন জারি

এপ্রিল ২, ২০২৬

চিত্রনাট্যেই ছিলো পানিতে ডুবে রাহুলের মৃত্যু, জল্পনায় তোলপাড়

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগ্রহীত

এলপিজি: সিলিন্ডারে বাড়লো ৩৮৭ টাকা

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT