চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শিক্ষার্থীর মৃত্যু: সড়ক অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
সড়ক

বাসচাপায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজধানীর বিমানবন্দর সড়কসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অবরোধের কারণে পুরো শহরে যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়।

প্রায় ৬ ঘণ্টার অবরোধের পর বিকেলের পর যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

আগের দিনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোমবার সকাল থেকেই বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিমানবন্দর সড়কে অবস্থান নেয় তারা। এরপর পুলিশ এসে অবস্থানকারীদের ধাওয়া দিলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে।

এরআগে শিক্ষার্থীরা মানববন্ধনের চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের বাধা উপেক্ষা করে রাজপথে নামে দুর্ঘটনায় নিহতদের সহপাঠিরা।

রোববার জাবালে নূর (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭) পরিবহনের বাসটি মিরপুর থেকে আব্দুল্লাহপুর যাচ্ছিল। ফ্লাইওভার থেকে নামার পরই গাড়িটি র‌্যাডিসন ব্লু হোটেলের সামনের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর বাস তুলে দেয় চালক।

ওই সময় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম (১৫) ও দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম (১৬) নিহত হয়। এতে আহত হয় অন্তত ১০ শিক্ষার্থী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসচাপালিড নিউজশিক্ষার্থী নিহতসড়ক অবরোধসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT