চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শতাধিক ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ বিএনপির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ন ২৬, জুন ২০১৮
রাজনীতি
A A

গাজীপুর সিটি নির্বাচনে দুই শতাধিক ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে এমন অভিযোগ করেন মুখপাত্র রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ভোট কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া, গণগ্রেপ্তার সবকিছু চলছে। এখন পর্যন্ত দুই শতাধিক কেন্দ্র দখলে নিয়ে নৌকায় সীল মারছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগ সন্ত্রাসীর ভূমিকায় আছে পুলিশ। নির্বাচন কমিশন নিরব, নিস্তব্ধ, নিথর। এই কমিশন বিবেক বিবর্জিত। সরকারি চাকুরে।

রিজভী বলেন, এতো অনিয়ম সত্ত্বেও আমরা অপেক্ষা করবো। এখনো যে সময় আছে তাতে ভোটারেরা যেতে পারবো কিনা তা দেখবো। আমরা ৪টা পর্যন্ত অপেক্ষা করবো।

তিনি বলেন, সরকার চায় একটি নতুন বাকশাল কায়েম করতে। এখানে গণমাধ্যম থাকবে, বাক স্বাধীমতা থাকবে কিন্তু কথা বলতে হবে তাদের। এই কঠিন পরিস্থিতিতে আমাদের অংশগগ্রহণ হলো গণতন্ত্রের কিছুটা হলেও ধারা বজায় রাখার চেষ্টা।

বিএনপি নেতা বলেন, বিবেক বির্জিত নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ভোটারদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই কমিশন ভোটারদের বিশ্বাস ভঙ্গ করেছে। এতো কথা বললো। এতো প্রতিশ্রুতি দিলো কিন্তু কথা রাখলো না। সরকারের চাকরিজীবী হয়েছে এই কমিশন। শিক্ষিত মানুষ কিভাবে এমন নোংরামি আচরণ করতে পারে তার উদাহরণ এই সিইসি।

রিজভী বলেন, কমিশন বলেছিলেন, খুলনার মত হবে না। কিন্তু খুলনার চেয়ে আরো ভয়াবহ হচ্ছে। এটা করতে গিয়ে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তার জন্য জনগণের কাছে জবাবদীহি করতে হবে।

Reneta

তিনি আরো বলেন, এই মার্কা নির্বাচনে বিরোধী দলের প্রার্থী গুম হবে, এজেন্টদের আটক করা হয়। এই অনাচারের বিভিষীকা হলো শেখ হাসিনার অধীনে নির্বাচন। প্রত্যেকটি নির্বাচনে সরকার ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ তার তো ভোট দরকার নেই। তার দরকার গণতন্ত্রের লেবাস। তাই জাল ভোট মেরে নির্বাচিত হতে চায়। এই নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তারা জনগণের সঙ্গে এমন আচরণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুর বিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT