নাটোরের লালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান নামে এক আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুই ব্যক্তি।
আহতদের স্থানীয় ক্লিনিক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মেহেদী হাসান যশোরের শার্শার রফিকুল ইসলামের ছেলে।
বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল থেকে আসা একটি মোটরসাইকেল যশোরের শার্শা যাচ্ছিল।
এ সময় মেহেরপুর থেকে নাটোরে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে লালপুর উপজেলার গোধরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টাঙ্গাইল থেকে আসা মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিহত হন।
খবর পেয়ে হাওয়ে পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।







