চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো অভিনয় করছিনা এবার, কেবল লিখেছি: বিপাশা

হাসান আহমেদহাসান আহমেদ
১২:২৭ অপরাহ্ণ ০৫, জুন ২০১৮
বিনোদন
A A

মুঠোফোনের দুপুরসোম। রিংটোনে রবীন্দ্র সংগীত। আভিজাত্যপূর্ণ কণ্ঠস্বরের তিনি ফোন ধরেন। চলে স্বলপসময়ের এর আন্তরিক কথোপকথন। একবার প্রতিবেদকের ফোন থেকে । অন্যবার তার ফোন থেকে। ফোনের ওপারের তিনি একাধারে চিত্রশিল্পী, অভিনেত্রী, নাট্যকার এবং লেখিকা। বিপাশা হায়াত।

‘কোনো অভিনয় করছিনা এবার, কেবল লিখেছি। অনেক কাজের চাপ আছে। স্রেফ পরিবারকে নিয়ে ঘুরতে থাইল্যান্ড যাচ্ছি ৬ জুন। আরও একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেব। তবে তার খোঁজ এখনই দেবনা। চ্যানেল আই অনলাইনেক সর্বপ্রথম দেব খবরটি কথা দিচ্ছি। ফলে খুব চাপ যাচ্ছে। এই চাপ সামলে ঈদের জন্য তিনটি লেখা লিখেছি। এর একটি টেলিফিল্ম আর বাকী দুটি নাটক। একটি পরিচালনা করছেন তৌকীর আহমেদ। আর বাকী দুটি আরিফ খান। দুটির নাম ঠিক হয়েছে এবং একটির নাম এখনও ঠিক করিনি।’ চ্যানেল আই অনলাইনকে ফোনেই বলছিলেন বিপাশা হায়াত।

কথা চলে। নাট্যকার বিপাশা হায়াতের সঙ্গে কথা। কথোপকথনে জানা যায় তৌকীর আহমেদ এর নির্মাণে ইতিমধ্যে শেষ হয়েছে ‘খোঁজ’ নাটকটি। এর গল্প প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, বর্তমান সময়ের তারুণ্য নিয়ে আমার কিছু পর্যবেক্ষণকে আমি এক অবসরপ্রাপ্ত ব্যক্তির চোখে তুলে ধরেছি। নাটকটিতে অভিনয় করছেন আবুল হায়াত, তৌকীর আহমেদ, তারিন, সঞ্জয় গোস্বামী প্রমুখ। অন্যদিকে আরিফ খানের নির্মাণে ৮,৯ ও ১০  জুন সম্ভাব্য শুটিং তারিখ উল্লেখ করেন বিপাশা হায়াত।

এর গল্প একজন মাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। যে মা সন্তানের জয়ে যেমন নিজেকে জয়ী মনে করেন। তিনি সন্তানের পরাজয়ে নিজেকেই দায়ী করেন সেই পরাজয়ের কারণ হিসেবে। বিপাশা হায়াত বলেন, অন্য মায়েদের কথা বলতে পারবনা তবে আমি নিজে মা হিসেবে এমনটি উপলব্ধি করি। পরে আমার মাকে আমি জিজ্ঞাসা করে দেখেছি তার এমন অনুভূতি হয় কিনা। মা কিছু বলেননি, হেসেছেন মুচকি। আর তাতেই আমার উত্তর পেয়ে গেছি। মায়ের চরিত্রে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা।

Reneta

বিপাশা হায়াত বলেন, এ নাটকটি লিখতে আমার বেশ কষ্ট হয়েছে। ব্যক্তিগত ভাবে আমি শিল্পী হিসেবে ফ্ল্যাশব্যাকের ভক্ত নই। আমার কাছে ফ্ল্যাশব্যাক গল্পকে দুর্বল করে দেয়। তবে কৃষ্ণচূড়ার ডাকে মাঝবয়সের মা তার বেশ পরিণত নিয়ে যেহেতু গল্প তাই অনেকটা বাধ্য হয়ে ফ্ল্যাশব্যাকের আশ্রয় নিতে হয়েছে। তারপরও চেষ্টা করেছি সেখানে স্মার্ট কিছু দেবার। নাটকটি দেখলে সে চেষ্টার স্বাদ হয়ত সবাই পাবেন।

নাট্যকার বিপাশা হায়াতের এবারের ঈদের তৃতীয় রচনার নাম এখনও ঠিক হয়নি। লেখাটি আগেরই ছিল। এটির নির্মাতাও আরিফ খান। বিপাশা হায়াত বলেন, নির্মাতার সঙ্গে শেষ কথা হয়নি এটির বিষয়ে। কে অভিনয় করছেন এখনও জানিনা।

কথোপকথনে পারিবারিক প্রসঙ্গও চলে আসে স্বাভাবিকভাবে। স্বামী সন্তানকে নিয়ে ৬ জুন একদমই পারিবারিক সফরে থাইল্যান্ড যাচ্ছেন বলে জানান ভ্রমনপিয়াসী বিপাশা হায়াত। ঈদের আগে আগে আগে ফিরবেন বলে জানান ‘আগুনের পরশমণি’ কন্যা। এসেই একটি গুরুত্বপূর্ণ ইভেন্টের প্রস্তুতি। সেটি কি প্রশ্নে দিলখোলা হাসিতে চিত্রশিল্পী বিপাশা হায়াত বলেন, সবার আগে চ্যানেল আই অনলাইনকে জানাব কথা দিলাম। আজ নয়। শুধু এটুকু বলি বিষয়টি রাষ্ট্রীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌকীরবিপাশা হায়াতলিড বিনোদনসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT