চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মিনিটের সিদ্ধান্তে অজয়ের ছবিতে অমিতাভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ন ১৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

দীর্ঘদিন পর আসন্ন ‘মে ডে’ ছবির মাধ্যমে আবারও একসঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড অভিনেতা অজয় দেবগণ ও অমিতাভ বচ্চন। যে ছবিটি পরিচালনা করছেন অজয় নিজেই।

সম্প্রতি আসন্ন ছবিটি সম্পর্কে বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে অজয় বলেছেন, অভিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ আনন্দের। ওনার মতো এত একনিষ্ঠ অভিনেতা আমি কোথাও দেখিনি। তিনি সেটে এলে কেবল সংলাপ আওড়াতে থাকেন, সিনের ব্যাপারেই ভেবে চলেন সর্বক্ষণ। এক কথায় অমিতজি অভূতপূর্ব।

তিনি আরো বলেন, একদম ছোট থেকে আমি অভিতাভ বচ্চনের ভক্ত। তাকে দেখে অনেক কিছুই শিখেছি। ওনার সাথে সম্পর্কটা ঘনিষ্ট হওয়ায় ‘মে ডে’ এর চিত্রনাট্যটি নিয়ে আমি নিজেই তার কাছে গিয়েছিলাম। তিনি একবারই মন দিয়ে পুরো গল্পটি শুনলেন, তারপর দু’মিনিটের মধ্যেই ছবির জন্য রাজি হয়ে যান।

‘মে ডে’ ছবিটিতে একজন পাইলটের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগণ। তবে অমিতাভকে কোন চরিত্রে দেখা যাবে সেটি চমক। ফলে ছবিতে অমিতাভের ভূমিকা সম্পর্কে একেবারেই মুখ খুলতে চাননি অজয়।

২০২২ সালের ২৯ এপ্রিল ‘মে ডে’ মুক্তি পাওয়ার কথা। ছবিটি নির্মাণের ঘোষণা এসেছিল ২০২০ সালের নভেম্বর মাসে। ইতোমধ্যেই ছবিটি শুটিং প্রায় শেষের পথে। ফলে বাকি সময়ে চলবে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ।

ছবিতে অজয়, অমিতাভ ছাড়াও মুখ্য নারী চরিত্রে রয়েছেন রাকুল প্রীত সিং ও অঙ্গীরা ধর।

Jui  Banner Campaign
ট্যাগ: অজয় দেবগণঅমিতাভ বচ্চনবলিউডবলিউড অভিনেতামে ডেসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা দেবে সরকার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পাকিস্তানের ‘ইউ টার্নের’ পর যা বললেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT