চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাস ধরে হলের রুমেই ছিল শিক্ষার্থীর মরদেহ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

নিউজিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের কক্ষে দুই মাস ধরে পরে ছিল এক ছাত্রের লাশ। পঁচে গন্ধ বের হলে সোমবার রাতে সবার নজরে আসে বিষয়টি।

দেশটির ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের সনোদা হলে এ ঘটনা ঘটে। তবে ওই ছাত্রের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে গার্ডিয়ান জানায়, ক্রাইস্টচার্চে অবস্থিত সনোদা হলের শেষ কোণায় অবস্থিত একটি রুমে থাকতেন ওই শিক্ষার্থী। সচরাচর কেউ ওই দিকে যেতো না। এমনকি পরিচ্ছন্নতাকর্মীরাও ওই দিকে তেমন কাজ করতেন না। তাই বিষয়টি কারো নজরে আসেনি।

কিন্তু সোমবার রাতে অন্য শিক্ষার্থীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। এর আগে তার বাবা বন্ধুদের মাধ্যমে তার খোঁজ না পেয়ে পুলিশকে জানান।

মরদেহ উদ্ধার করে পরীক্ষা করা হচ্ছে। ব্যাপকভাবে পঁচে যাওয়ায় তা সনাক্ত করা সম্ভব হচ্ছে না। দুর্যোগকালীন উদ্ধারকারী পরিচয় নিশ্চিতের জন্য হাতের ছাপ, ডিএনএ এবং দাঁতের নমুনা সংগ্রহ করেছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিনস এক বিবৃতিতে বলেন, ছাত্রের মৃত্যুর বিষয়টি খুব দুঃখজনক। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই সময়টি তাদের জন্য অনেক কষ্টের।

Reneta

তিনি বলেন, শিক্ষা কমিশনকে আমি এ বিষয়ে যথাযথ সহায়তা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ে যেতে বলেছি। এই ঘটনা অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। আমি আশা করবো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর যথাযথ তদন্ত করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সব শিক্ষার্থীর জন্য কাউন্সেলিং সেবা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রের মৃত্যুনিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইতিবাচক সংবাদ’ বর্জনের ঘোষণা

মে ১৯, ২০২৬

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীর ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT