আন্তর্জাতিক

সংঘর্ষের ঘটনায় দুই মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডারের নামে অভিযোগ

মার্কিন নৌবাহিনী

ইউএসএস ফিজজেরাল্ড

গত বছর দুই মার্কিন যুদ্ধজাহাজের পৃথক সংঘর্ষের ঘটনায় ওই দুই যুদ্ধজাহাজের কমান্ডারের বিরুদ্ধে অসতর্কতামূলক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হচ্ছে।

গত জুনে জাপান উপকূলে ইউএসএস ফিজজেরাল্ড নামে নৌবাহিনীর এক ডেস্ট্রয়ার জাহাজের সঙ্গে একটি ফিলিপাইন কন্টেইনারবাহী জাহাজের সংঘর্ষে নৌবাহিনীর সাত সদস্য নিহত হন। সংঘর্ষে নৌবাহিনীর জাহাজের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ থেকে উদ্ধারকারীরা নিখোঁজ ওই সাত ক্রু’র মরদেহ উদ্ধার করে।

এর দু’মাস পরই আগস্টে ইউএসএস জন এস ম্যাককেইন নামের আরেকটি ডেস্ট্রয়ার সিঙ্গাপুরের কাছে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায়। ওই সংঘর্ষে মৃত্যু হয় আরও দশ নৌ সেনার।

সংঘর্ষের পর পরই ওই ডেস্ট্রয়ারের কমান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ পি অউকয়েনকে ফ্লিট কমান্ডার পদ থেকে বরখাস্ত করা হয়।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
ইউএসএস জন এস ম্যাককেইন

দু’টো ঘটনায়ই তদন্তে দেখা গেছে, সংঘর্ষগুলো এড়ানো সম্ভব ছিল এবং ‘একাধিক ব্যর্থতা’র কারণে মারাত্মক ওই ঘটনা দু’টো ঘটেছে।

মার্কিন নৌবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিজজেরাল্ডের তৎকালীন কমান্ডিং অফিসার এবং তার নিচের পদমর্যাদার আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, একটি জাহাজকে বিপদের মুখে ঠেলে দেয়া এবং অসতর্কতামূলক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হচ্ছে। জোসেফ পি অউকয়েনের বিরুদ্ধেও ইতোমধ্যে একই অভিযোগ আনা হয়েছে।

বিষয়:মার্কিন নৌবাহিনীর জাহাজ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…