চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মলাটে মিঠুন চক্রবর্তীর অজানা গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

রিল কিংবা রিয়েল, তর্কাতীতভাবে একজন বর্ণময় চরিত্র মিঠুন চক্রবর্তী। অভিনয়, প্রেম, বিতর্ক হোক কিংবা রাজনীতি রঙের ছটা তার গোটা ক্যারিয়ার জুড়েই। পুরো ভারতেই তার জনপ্রিয়তা!

বয়সের সংখ্যা ৭০ এর চৌকাঠ পেরোলেও, তার জনপ্রিয়তা আজও অটুট। এইবারে মিঠুন চক্রবর্তীর জীবন ও তার নানান অজানা গল্পকে দু’মলাটে নিয়ে এলেন রামকমল মুখোপাধ্যায়।

হেমা মালিনী এবং সঞ্জয় দত্তের পর এটি রামকমলের লেখা তৃতীয় জীবনী। বইয়ের নাম ‘মিঠুন চক্রবর্তী: দ্য দাদা অফ বলিউড’।

প্রায় দু’ বছর ধরে এই বই লিখেছেন রামকমল মুখোপাধ্যায়। জীবনী লেখার জন্য মিঠুনকেই ‘সাবজেক্ট’ হিসেবে কেন বেছে নিলেন তিনি? জবাবে তিনি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন নিজের আত্মজীবনী লিখতে কোনওদিনই উৎসাহী নন মিঠুন। তাই কলম ধরলেন তিনি। লেখকের কথায়,’তবে তার জীবনের এতসব ঘটনা ও গল্প যে তা লেখার ইচ্ছে ছিল আমার বহুদিনের। আর তাছাড়া মিঠুনের মতো এত বড় একজন মেগাস্টার অথচ তার ওপরে মাত্র কয়েকটি বই রয়েছে বাংলায়। তাই ভেবেছিলাম একটি প্রামাণ্য বইয়ের প্রয়োজন ছিল। সেই চিন্তার ফসলই হলো ‘দাদা অফ বলিউড’।

তাছাড়া মিঠুনের জীবনের বহু ঘটনায় লেখককে প্রভাবিত করেছিল। চেয়েছিলেন সেইসব ঘটনা জেনে যেন নয়া প্রজন্ম এবং ইন্ডাস্ট্রির ‘আউটসাইডার’-রা মনের জোর পায়। মিঠুন নিজেও আউটসাইডার হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে নিজের বিরাট সাম্রাজ্য তৈরি করে ফেলেন তিনি। নিজে একসময় প্রবল অর্থকষ্টের মধ্যে দিয়ে গেছেন বলেই পরবর্তী সময়ে দু’হাতে টাকা খরচ করেছেন অভাবী মানুষদের জন্য। সেসব কথাই রয়েছে এই বইয়ে।

এছাড়াও লেখকের মনে হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইন্ডাস্ট্রিতে তেমনভাবে আউটসাইডারদের আলোচনাও ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছে। এই সময় আরও বেশি করে এই বই সময় উপযোগী বলেই মনে হয়েছে তার।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়জীবনীবইবলিউডমিঠুন চক্রবর্তীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT