চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ভাগে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নতুন বছরে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি শুরু হচ্ছে নিউজিল্যান্ড সফর দিয়ে। তাসমান সাগরপাড়ে কিউইদের বিপক্ষে টাইগাররা খেলবে ওয়ানডে ও টেস্ট সিরিজ। বিপিএলের মাঝেই ওয়ানডে দলের অধিকাংশ ক্রিকেটারকে ভাবতে হচ্ছে সফর নিয়ে। স্কোয়াডের বেশ কয়েকজনকে আগামী ৮ ফেব্রুয়ারি রাতে বিপিএল ফাইনাল খেলে সকালেই চড়তে হবে নিউজিল্যান্ডগামী বিমানে।

নিউজিল্যান্ডে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে রঙিন পোশাকের তিন ম্যাচ। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য বাড়তি সময় পাবেন কেবল বিপিএলের প্লে-অফ থেকে ছিটকে পড়েছে যাদের দল।

শেষ চারে উঠতে পারেননি এমন তিনটি দলে ওয়ানডে স্কোয়াডের যারা আছেন এবং এলিমিনেটর ম্যাচে যারা হারবেন তাদের দলের ক্রিকেটাররা রওনা হবেন আগামী বুধবার। দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রা করবেন তারা।

বিপিএলের দুই ফাইনালিস্ট ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলে থাকা জাতীয় দলের প্রতিনিধিরা নিউজিল্যান্ড রওনা হবেন আগামী ৯ ফেব্রুয়ারি।

নেপিয়ারে প্রথম ওয়ানডে হবে ১৩ ফেব্রুয়ারি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ তাদের কমই।

দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে, ১৬ ফেব্রুয়ারি। আর সিরিজের শেষ ওয়ানডেটি হবে ডানেডিনে, ২০ ফেব্রুয়ারি। সেডন পার্কে প্রথম টেস্ট ১৮ ফেব্রুয়ারি শুরু। দ্বিতীয়টি শুরু ৮ মার্চ, বেসিন রিজার্ভে। সিরিজের শেষ সাদা পোশাকের ম্যাচটি ১৬ মার্চ, হবে হ্যাগলি ওভালে।

Reneta

বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। গোড়ালির চোট থেকে সেরে উঠতে এ পেসারের লেগে যাবে কমপক্ষে এক মাস। তার টেস্ট খেলা নিয়েও আছে অনিশ্চয়তা। বিকল্প ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি বিসিবি।

ওয়ানডে দল
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT