চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই বুড়ো’র ঘূর্ণি ভেল্কিতে কুপোকাত প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দুজনেরই বয়স ৩৪! একজন লেগ স্পিনার ইয়াসির শাহ, খেলতে নেমেছেন ৪৪তম টেস্টে। আরেকজন বাঁহাতি অর্থোডক্স বোলার নৌমান আলি, অবসরের বয়সে এসে হলেন অভিষিক্ত। এ দুই বুড়োর ঘূর্ণি ভেল্কিতে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্টে কুপোকাত সাউথ আফ্রিকা।

শুক্রবার করাচিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির পরপরই সাউথ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান। দুই স্পিনারের সৌজন্যে চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়ায় নেমে জয়ে নোঙর ফেলতে খুব বেশি বেগ পেতে হয়নি স্বাগতিকদের।

প্রথম ইনিংসে ৩৭৮ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। প্রোটিয়াদের প্রথম ইনিংসে তারা গুটিয়ে দিয়েছিল ২২০ রানে। তাতে ১৫৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামতে হয় সফরকারীদের।

করাচির উইকেটে স্পিন ফাঁদে বড় পরীক্ষা অপেক্ষা করছিল প্রোটিয়াদের জন্য, সেটি অনুমিতই ছিল। পরীক্ষায় কোনোমতে উতরে দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে যায় ২৪৫ রানে। মানে আগের ইনিংসের চেয়ে কেবল ২৫ রান বেশি।

তা থেকে পাকিস্তানের ১৫৮ রানের লিড বিয়োগ করে সফরকারীরা প্রতিপক্ষকে লক্ষ্য দিতে পারে কেবল ৮৮ রানের। যা ৩ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে এইডেন মার্করামের ৭৪, রসি ভ্যান ডার ডুসেনের ৬৪ ও টেম্বা বাভুমার ৪০ রানে আড়াইশর কাছে যায় সাউথ আফ্রিকা।

Reneta

প্রোটিয়াদের এক উইকেট গেছে পেসার হাসান আলির দখলে। বাকি ৯ উইকেট ভাগ করেছেন দুই স্পিনার। অভিষিক্ত নৌমান আলি ২৫.৩ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংস থেকে তিনি তুলেছিলেন ২ উইকেট। ইয়াসির শাহ ৭৯ রানে ৪ উইকেট তুলেছেন, প্রথম ইনিংসে তার দখলে ছিল ৩ উইকেট।

জয়ের জন্য একশর নিচের রানতাড়ায় নেমে ইমরান বাট ১২, আবিদ আলি ১০ রানে দ্রুত ফিরে গেলে পাকিস্তানকে লক্ষ্যের দিকে নেন আজহার আলি ও বাবর আজম। অধিনায়ক বাবর ৩০ রানে সাজঘরে হাঁটা দিলেও ৩১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেই ফেরেন আজহার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করাচি টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছেন শাস্ত্রীয় সংগীতের শিক্ষক ওস্তাদ সঞ্জীব দে

পরবর্তী

বাবা হারালেন ‘থ্রি ইডিয়ট’ এর শারমান যোশি

পরবর্তী
বাবা-মায়ের সাথে শারমান যোশি

বাবা হারালেন 'থ্রি ইডিয়ট' এর শারমান যোশি

মুন্সীগঞ্জে কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT