চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
বেবি কেয়ার-ব্রেস্ট ফিডিং কর্নার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অমান্য করে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

দুই ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, আইন বিভাগের ডিনরা আদালতে হাজির হলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান ও এসএম কফিল উদ্দিন। ইন্টারনেশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি)’র শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সগির হোসেন লিয়ন। আর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির রিটকারী শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন।

আদালত তার আদেশে বলেছেন: ‘জরিমানার ওই অর্থ বাংলাদেশ বার কাউন্সিলের অনুকূলে জমা দিতে হবে এবং জমার সেই রশিদ দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।’

এর আগে ইন্টারনেশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এর ৩৯ জন ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ১৭ জন শিক্ষার্থীর করা রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তাদের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এরপর হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ উপাচার্যকে আদালতে আসতে বলেন। সে অনুযায়ী উপাচার্য আদালতে হাজির হন এবং তার বক্তব্য শোনার পর আদালত আদেশ দেন।

এই একই কারণে এর আগে আরো কয়েকটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউজিসিজরিমানা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT