চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাংলায় হামলার ইঙ্গিত আইএসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
আইএস

শ্রীলঙ্কার একাধিক গীর্জা ও হোটেলে ভয়াবহ হামলায় আড়াই শতাধিক নিরপরাধ মানুষকে হত্যার দায় স্বীকারের পর এবার বাংলাদেশে অথবা ভারতের পশ্চিমবঙ্গে হামলা চালানোর ইঙ্গিত দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস।

টাইমস অব ইন্ডিয়া জানায়, আইএস সমর্থক টেলিগ্রাম চ্যানেল- এ ‘শীঘ্রই আসছি’ লেখা একটি পোস্টার প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত ওই পোস্টারে লেখা রয়েছে, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ।’ পোস্টারে ‘আল মুরসালাত’ নামে একটি সংগঠনের লোগোও দেয়া রয়েছে।

ভারতের গোয়েন্দা সংস্থাগুলোও নিশ্চিত করেছে, তারা এই পোস্টারটি দেখেছে এবং এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছে তারা।

শ্রীলঙ্কায় গত রোববার ইস্টার সানডের অনুষ্ঠানে চালানো হামলায় স্থানীয় জঙ্গি দল তৌহিদ জামাতের মাধ্যমে সিরিজ বোমা হামলা চালায় আইএস।

জঙ্গিবাদ বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা আছে।

Reneta

পৌনে ৩ বছর আগে রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার পর তার দায় স্বীকার করে বার্তা প্রকাশ করেছিল আইএস। যদিও সরকারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়।

২০১৬ সালের ১ জুলাই চালানো ওই হামলায় ২০ জন দেশি-বিদেশি নাগরিককে হত্যা করে। আর অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরেরদিন ভোরে সেনা কমান্ডোদের অভিযানে বাকি জিম্মি উদ্ধার করা হয়। তবে হামলায় জড়িত পাঁচ জঙ্গি এবং ওই রেস্তোরাঁ কর্মী সাইফুল ইসলাম চৌকিদার নিহত হয়।

পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে বিস্ফোরণের পর বেশ কয়েকজন জেএমবি সদস্যকে আটক করে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করছে জেএমবির ভারত শাখা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জেএমবি সদস্য আরিফুল ইসলামকে কলকাতার বাবুঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে ২০১৮ সালের বুদ্ধগয়া হামলার সঙ্গে জড়িত ছিল।

এছাড়াও ভারতের আরেক রাজ্য আসামেও জেএমবির উপস্থিতির খবর জানতে পেরেছে ভারতের গোয়েন্দারা। সেখানকার চিরাং এলাকাকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে জঙ্গিরা।

ইস্টার সানডের সন্ত্রাসী হামলার পর ইসলামিক স্টেট (আইএস) একটি ভিডিও প্রকাশ করে তার দায় স্বীকার করে। ওই ভিডিওতে হামলায় অংশ নেওয়া সাত জনসহ জাহরান হাশিমকে আইসের প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা যায়।

তবে ভিডিওতে একমাত্র জাহরান হাশিম ছাড়া অন্যদের মুখ ঢাকা ছিল। তাদেরকে সেদিনের আত্মঘাতী হামলাকারী বলে মনে করা হচ্ছে।

২১ এপ্রিল সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ৩টি গির্জা ও ৩টি পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহত হয় ২৫৩ জন। এ ঘটনায় আহত হন ৫শ’রও বেশি।

হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৭০ জনকে আটক করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসবাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT