চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছর পেরিয়ে তিন বছরে ‘চ্যানেল আই অনলাইন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A
ছবি- তানভীর আশিক

ছবি- তানভীর আশিক

দুই পেরিয়ে তিন বছরে পা দিলো চ্যানেল আই অনলাইন। বিশেষ দিনটিতে চ্যানেল আই নিউজরুমে ছিল অনাড়ম্বর আয়োজন।

বিকেল চারটায় কনফারেন্স রুমে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয় চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী। চ্যানেল আই অনলাইনের মাল্টিমিডিয়া টিম তথ্যচিত্রটি তৈরি করেছে।

কেক কাটার সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান তাদের সঙ্গে ছিলেন।

২০১৫ সালের ২০ এপ্রিল অল্পকিছু সংবাদকর্মী নিয়ে যাত্রা শুরু হয় চ্যানেল আই অনলাইনের। এই দুই বছরে বেড়েছে চ্যানেল আইয়ের পরিধি। বিগত দুই বছরে চ্যানেল আই অনলাইনে যেমন নতুন নতুন বিভাগ চালু হয়েছে, তেমনি উন্নত হয়েছে সংবাদ পরিবেশনের ধরন। প্রথম দুই বছরে চ্যানেল আই অনলাইন যেমন সবার আগে নির্ভুল সংবাদ দিতে সমর্থ হয়েছে, তেমনি দিতে পেরেছে ভেতরের সংবাদ এবং সংবাদ বিশ্লেষণ।

কেক কাটার সময় চ্যানেল আই অনলাইনের কর্মীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

Reneta

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সল, প্ল্যানিং এডিটর সাকিলা জেসমিন, চ্যানেল আই অনলাইনের ডিজিটাল ও মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ, ইনপুট এডিটর ফাহমিদা আখতার, আউটপুট এডিটর প্রদীপ চৌধুরী ও আব্দুল্লাহ আল সাফি, আইটি ম্যানেজার সাব্বির হোসাইন, ডেপুটি আউটপুট এডিটর রোকন রহমান এবং স্পোর্টস এডিটর মুহাম্মদ মেহেদী হাসানসহ পুরো চ্যানেল আই অনলাইন টিম।

কেক কাটার সময় চ্যানেল আই অনলাইনের ওয়েবসাইট ডেভেলপার এনহান্সড আইটির ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সুমনসহ আগত অতিথিরা ফুল দিয়ে চ্যানেল আই অনলাইন সম্পাদকসহ সংবাদকর্মীদের শুভেচ্ছা জানান।

শুরুটা শুধু অনলাইনের নিজস্ব টেক্সট আইটেম এবং চ্যানেল আই টেলিভিশনের ভিডিও দিয়ে হলেও এখন চ্যানেল আই অনলাইন দিচ্ছে মাল্টিমিডিয়ার সব ধরনের কনটেন্ট।

চ্যানেল আই অনলাইন টিম
চ্যানেল আই অনলাইন টিম

সব মিলিয়েই এগিয়ে যাচ্ছে চ্যানেল আই অনলাইন। তৃতীয় বছরেও ক্রমাগত সাফল্যের সিঁড়িতে পা রাখার প্রত্যাশা চ্যানেল আই অনলাইনের সঙ্গে সংশ্লিষ্টদের।

ছবি- তানভীর আশিক, ওবায়দুল হক তুহিন ও জাকির সবুজ

চ্যানেল আই অনলাইনের বিশেষ তথ্যচিত্র:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT