দীর্ঘ দুই বছর পর ভারত দলে জায়গা পেয়েছেন যুবরাজ সিং। আসছে অস্ট্রেলিয়া সফরে তাকে দলে নেওয়া হয়েছে। যুবরাজ সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন ২০১৪ সালের এপ্রিলে।
চলতি বিজয় হাজারে ট্রফিতে অনবদ্য খেলার পুরস্কার পেয়েছেন যুবরাজ। এখানে পাঁচ ম্যাচ খেলে ৩৪১ রান করেছেন। তিনটি অর্ধশতকসহ তার গড় ৮৫.২৯ রান।
আসছে ১২ জানুয়ারি শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। এ সময় ভারত পাঁচটি ওয়ানডে এবং তিন টি-২০ ম্যাচ খেলবে। টি-২০ দলে জায়গা পেলেও অনেকটা আকস্মিকভাবে এ সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সুরেশ রায়না।
দলে ফিরেছেন পেসার মোহাম্মদ সামি, আর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। দুজনই রয়েছেন ওয়ানডে ও টি-২০।







