চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই পুত্রকে পুলিশে দিলেন পিতা-মাতা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:০৪ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২২
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
কল্যাণপুরের কনসার্টারিয়াম সড়ক মোড়ে পুলিশ স্টেশন প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের ঝাউতলায় সাইফুল ইসলাম রিগ্যান নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার ঘটনায় দুই পুত্রকে পুলিশে সোপর্দ করেছেন পিতা-মাতা। ওই দুইজন উক্ত মামলার এজাহারভুক্ত আসামী।

জানা যায়-গত ৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তারাবীর নামাজ পড়তে যাওয়ার সময় কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মোঃ আবুল হাসেমের পুত্র টমটম পাটস্ ও ব্যাটারী ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম রিগ্যানকে ধারালো অস্ত্র নিয়ে আহত করে একদল দুবৃর্ত্ত।

এই ঘটনায় রিগ্যানের পিতা আবুল হাসেম বাদী হয়ে সদর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ ও ৪নং আসামী করা হয় পশ্চিম নতুন বাহারছড়ার মোঃ ইউছুফের পুত্র মোঃ শিহাব উদ্দিন ও আবির হোসেন সানকে। পরে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর দুই সন্তানকে নজরবন্দি করে রাখে পিতা-মাতা।

Banglabid

১১ এপ্রিল ভোররাত ২টার দিকে শিহাব ও আবিরকে পুলিশের হাতে সোপর্দ করেছেন তাদের পিতা মোঃ ইউছুপ ও মাতা আলেয়া বেগম।

শিহাব ও আবিরের পিতা মোঃ ইউছুফ জানান-এই ঘটনার সাথে তার দুই ছেলে জড়িত নন। ঘটনার সময় তারা দুইজনই বাড়িতে ছিল। তবুও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশী হয়রানি থেকে বাঁচতেই দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।

ইউছুফ আরো জানান, যারা রিগ্যানের উপর ছুরি চালিয়েছে তাদের অবশ্যই শাস্তি হউক। যদি ওনার সন্তানও জড়িত থাকে সেও যেন শাস্তি পায়। কিন্তু যদি সন্তান নিরাপরাধ হয় তাহলে যেন মুক্তি পায় এবং ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নায়ক নয়, নির্মাতা হচ্ছেন আরিয়ান

পরবর্তী

ফিলিপাইনে গ্রীষ্মকালীন ঝড়ে নিহত ২৫

পরবর্তী
ফিলিপাইনে গ্রীষ্মকালীন ঝড়ে বন্যা পরিস্থিতি, মানুষ পানিতে হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপাইনে গ্রীষ্মকালীন ঝড়ে নিহত ২৫

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব শুরু

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT