চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই পুঁজিবাজারে বড় দরপতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

দেশের দুই পুঁজিবাজারেই বড় ধরণের দরপতন হয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বাজারে সব ধরনের সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭শ’ ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৮ জুন ডিএসইএক্স ৭৫ পয়েন্ট কমে হয়েছিলো ৪ হাজার ৫শ’ ৪২ পয়েন্ট।

অক্টোবর মাসে শুরু থেকেই পতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের প্রথমদিন রোববার বড় দরপতনের পর সোমবার শেয়ারবাজারে সূচক ঘুরে দাঁড়ায়। কিন্তু মঙ্গলবার মিশ্রপ্রবণতার মধ্য দিয়ে শেষ হয় লেনদেন।

এর একদিন পরই বুধবার আবার বড় দরপতন হলো পুঁজিবাজারে। এ অবস্থায় শেয়ার বিক্রি করে পুঁজিবাজার ছেড়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা। অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ বর্তমানে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সিংহভাগই ঋণে জর্জরিত। ফলে টানা দরপতনে শত শত বিনিয়োগকারী নিঃস্ব হবার পথে।

লেনদেনেও চারমাসে সর্বনিম্ন অবস্থানে এসেছে শেয়ারবাজার। বুধবার ডিএসইতে ৩শ’ ৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়েই ১শ’ ৪০ কোটি ৫৯ লাখ টাকা কম। এর আগে ২১ জুন ডিএসসি’তে লেনদেন ছিলো ৩শ’ ৮ কোটি ২৮ লাখ টাকা।

বুধবার ৩শ’ ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২শ’ ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

Reneta

অন্যদিকে বুধবার চিটাগাং স্টক এক্সচেঞ্জ সিএসইতে সাধারণ সূচক সিএসসিএক্স দিনশেষে ১শ’ ১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৭শ’ ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২শ’ ৪৮টি কোম্পানির মোট ২০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১শ’ ৯৯ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুঁজিবাজারশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT