চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ‘নাঈমে’ বৃথা গেল অঙ্কন-রবির লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শতক হাঁকিয়েছেন রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন পেয়েছেন অর্ধশতক। এরপরও খেলাঘরকে জেতাতে পারেননি দুজনে। মোহাম্মদ নাঈম ও নাঈম ইসলামের অর্ধশতকে খেলাঘরকে ৬ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিকেএসপিতে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৫৯ রানের সংগ্রহ পায় খেলাঘর। দ্বিতীয় উইকেট জুটিতে ১৮২ রান তোলেন অঙ্কন ও রবি। ১৩ চার ও ১ ছক্কায় সাজানো রবির ১১৬ রানের ইনিংসটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। আর ৬ চার ও ২ ছক্কায় অঙ্কন করেছেন ৮০ রান।

জবাবে উদ্বোধনী জুটিতে আব্দুল মজিদ ও সালাউদ্দিন পাপ্পুর ৭৮ রান সহজ করে দেয় রূপগঞ্জের রানতাড়া। মজিদ ৪১ ও পাপ্পু ৩৫ রানে ফিরলে বাকি কাজটা সারেন মোহাম্মদ নাঈম ও অধিনায়ক নাঈম ইসলাম। তৃতীয় উইকেট জুটিতে গড়েন ১৪৪ রানের জুটি।

Banglabid

মোহাম্মদ নাঈম করেছেন ৮২ রান। যাতে চারের মার ছিল ৭টি ও ছক্কা ২টি। নাঈম ইসলামের ৭০ রানের ইনিংসটি ছিল ৩ চার ও ২ ছক্কায়। দুজন আউট হলেও ২১ বল ও ছয় উইকেট হাতে রেখেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পারভেজ রাসুল এবং তুষার ইমরান।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল রূপগঞ্জ। ৮ ম্যাচে ১০ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে খেলাঘর। ১৪ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান আবাহনীর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাস্তায় নারী নিগ্রহের ঘটনায় আ.লীগের দায় নেই: কাদের

পরবর্তী

আবাহনীর মতই উড়ছে শাইনপুকুর

পরবর্তী
সাদমান ইসলাম ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মিরপুরে

আবাহনীর মতই উড়ছে শাইনপুকুর

বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন করেছে: আইজিপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT