চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দশক পর গ্রুপপর্বেই বিদায়, ইউরোপায় অবনমন বার্সার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছে বার্সেলোনা। জাভি হার্নান্দেজের শিষ্যদের অবনমন হয়েছে ইউরোপা লিগে। এই গ্রুপ থেকে বায়ার্নের সঙ্গে বেনফিকা গেছে নকআউট পর্বে।

বুধবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে বাভারিয়ানদের কাছে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা। প্রথম দেখায় ন্যু ক্যাম্পে হেরেছিল একই ব্যবধানেই। তার আগের দেখায় ২০১৯-২০ আসরের কোয়ার্টারে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল।

দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব থেকে বাদ পড়ল বার্সেলোনা। ২০০০-০১ মৌসুমে সবশেষ এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল কাতালানরা। যেজন্য ২০০৩-০৪ মৌসুমের পর ইউরোপের দ্বিতীয় বড় প্রতিযোগিতা ইউরোপা লিগে খেলতে হবে তাদের।

ম্যাচের ৩৪ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির বাড়ানো বলে থমাস মুলারের হেডে দেয়াল হয়েছিলেন বার্সা গোলরক্ষক আন্দ্রে-টের স্টেগেন। ভিএআরে দেখা যায় বল গোললাইন পেরিয়ে গেছে। স্বাগতিকদের প্রথম গোল মিলে যায় তখনই।

বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। ৪৩ মিনিটে কিংসলে কোম্যানের পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে টের স্টেগেনকে পরাস্ত করেন লেরয় সানে। ম্যাচে ফেরার আশা ফিকে হয়ে যায় বার্সেলোনার।

ম্যাচের ৬২ মিনিটে আলফানসো ডেভিসের থেকে বল আদায় করে প্রতিপক্ষ পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন জামাল মুসিয়ালা। বার্সার কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে যায়।

Reneta

এই জিয়ে লিভারপুল ও আয়াক্সের পর তৃতীয় দল হিসেবে চলতি আসরে গ্রুপপর্বের সব ম্যাচে জয়ের কীর্তি গড়ল বায়ার্ন। ১৮ পয়েন্ট নিয়ে ই-গ্রুপের শীর্ষে থেকে গেল নকআউটে।

একই গ্রুপে রাতের অন্য ম্যাচে ঘরের মাঠে ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় গেছে বেনফিকা। ৬ ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে নকআউটে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগ-২০২১চ্যাম্পিয়ন্স লিগ-২০২১বায়ার্নবার্সাবার্সেলোনাবেনফিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT