চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ‘ঢাকা’র লড়াইয়ে এগিয়ে মেট্টো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের প্রথম দ্বিশতক ছুঁতে মাত্র ১৪ রান দূরে থেকে ক্রিজে এসেছিলেন। কিন্তু মাইলফলক থেকে ১১ রান দূরেই আটকে যান সাদমান ইসলাম। বাঁহাতি এ ওপেনারের ডাবল হাতছাড়ার হতাশার দিনে অবশ্য সুবিধাজনক অবস্থানে আছে তার দল ঢাকা মেট্টো।

জাতীয় ক্রিকেট লিগে ফতুল্লায় টায়ার-২ এর ম্যাচে তৃতীয় দিনে ৩৮৭ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্টো। বুধবার সকালে ৩ রান যোগ করে থেমেছেন আগের দিনের ১৮৬ রানে ক্রিজে আসা সাদমান।

আগেরদিন ৩৭ রানে অপরাজিত থাকা অলরাউন্ডার মেহরাব হোসেন জুনিয়রও এদিন যোগ করতে পেরেছেন মাত্র ৪ রান। দুজনের আউটের পর বাকি ব্যাটসম্যানরা ছিলেন সাজঘরে আসা-যাওয়ার মিছিলে। তাতে ভালো সম্ভাবনা থাকার পরও সংগ্রহটা বড় হয়নি মেট্টোর। অবশ্য ততক্ষণে জমা হয়ে গেছে ১৮১ রানের লিড।

৪ উইকেট নিয়ে মেট্টোর লেজ মুড়ে দিয়েছেন বাঁহাতি পেসার সালাহউদ্দিন শাকিল। সমান দুটি করে উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন ও নাজমুল ইসলাম অপু।

ব্যাটিংয়ে নেমে অস্বস্তিতে আছে ঢাকা বিভাগ। ৫০ রান তুলতেই তারা হারিয়েছে দুই ওপেনার আব্দুল মজিদ ও রনি তালুকদারকে। ম্যাচ বাঁচাতে চতুর্থ ও শেষদিনে ১৩১ রান টপকে আরও বড় সংগ্রহ গড়তে হবে নাদিফ চৌধুরির দলকে।

দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো পরিত্যক্ত হয়েছে চট্টগ্রাম বনাম সিলেট বিভাগের তৃতীয় দিনের খেলাও। ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে চতুর্থ দিনে খেলার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তাতে ম্যাচ শেষ হতে পারে অমীমাংসিত ভাবেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT