বিনোদন

যুক্তরাষ্ট্রে দুই ডোজ টিকার পর সিনেমা হলে মাস্ক বাধ্যতামূলক নয়

অ্যামসি সিনেমা হলের সামনে দর্শকরা মাস্ক পরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামসি সিনেমা হলের প্রবেশদ্বার, যেখানে দর্শকরা মাস্ক পরে সিনেমা দেখতে আসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের সিনেমা হলে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে যারা এক ডোজ টিকা নিয়েছেন কিংবা টিকা নেননি, তাদের মাস্ক পরেই সিনেমা হলে প্রবেশ করতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

শুক্রবার দেশটির প্রধান তিন মুভি থিয়েটার চেইন এএমসি এন্টারটেইনমেন্ট, সিনেমার্ক এবং রিগ্যাল সিনেমাস-এর ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে।

এএমসির ওয়েবসাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী, যে ব্যক্তিরা করোনার টিকার দুটি ডোজই নিয়েছেন, তাদের আর মাস্ক পরা লাগবে না। টিকা যদি পুরোপুরি না নেয়া হয়ে থাকে, তাহলে খাবার এবং পানীয় গ্রহণের সময় ছাড়া অন্য সময়ে মাস্ক পরে থাকবেন।’ একই নির্দেশনা দিয়েছে রিগ্যাল ও সিনেমার্ক।

করোনাভাইরাসের কারণে লম্বা বিরতির পর খুলেছে যুক্তরাষ্ট্রের সিনেমা হল। তবে হলে দর্শক সমাগম নেই বললেই চলে। নেই নতুন সিনেমাও। আর তাই, দর্শকদের সিনেমা হলে ফেরানোর জন্য ‘বিগ স্ক্রিন ইজ ব্যাক’ ক্যাম্পেইন চালানো হচ্ছে।

বিষয়:করোনা টিকা দর্শক দুই ডোজ মাস্ক যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…