চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ০২, মে ২০১৯
- লিড নিউজ, জনপদ, যশোর, রাজশাহী
A A
বিজিবি

রাজশাহী ও যশোর জেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী।

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় বাস ও নসিমনের সংঘর্ষে বাস উল্টে যায়। এতে বাসের হেলপার ও দুই নারীসহ মোট তিনজন নিহত হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরেকটি ঘটনায়, যশোরের শার্শায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে হাসান আলী নামে একজন মারা যান

বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

রাজশাহীতে নিহতরা হলেন- হেলপার হানিফ ও যাত্রী মনোয়ারা। নিহত অন্য নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

Reneta

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা বাসস্ট্যান্ড থেকে রাব্বী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

পথে মীরগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ অপর দুই নারী যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হাসান আলী নামে একজন নিহত হয়েছে। এছাড়াও আরও দুইজন আহত হয়েছেন।

গোড়পাড়া-শিকারপুর সড়কের লক্ষ্মণপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলের চালক ও দুই আরোহী মারাত্মকভাবে আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেল চালক হাসান আলিকে মৃত ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT