চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ছেলের পরে অগ্নিদগ্ধ বাবার মৃত্যু

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৬:০২ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ঢাকায় মার্কিন দূতাবাসের প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন।

শনিবার বিকালে তিনি মারা যান। এরআগে গতকাল শুক্রবার প্রথমে পুত্র সালিন বিন নেওয়াজ ও পরে আরেক পুত্র জারান মারা গেছে। মৃত সালিন উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো, আর জারানের বয়স মাত্র ১৪ মাস।

শনিবার বিকালে মার্কিন দূতাবাসে কর্মরত প্রকৌশলীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।  হাসপাতালে পৌঁছে মার্কিন রাষ্ট্রদূত সবাইকে শাহনেওয়াজের শোকসন্তপ্ত পরিবারের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে বলেন। এবং তার পরিবারের রজন্য সমবেদনা জ্ঞাপন করেন।

ঢাকা মেডিকেল কলেজের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শাহনেওয়াজের শ্বাসনালী ও শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়াতে তার মৃত্যু হয়েছে। অপরদিকে তার স্ত্রী সুমাইয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার কণ্ঠনালীর অবস্থাও বিপর্যস্ত। তবে আরেক পুত্রের অবস্থা মোটামুটি ভালো।’

শাহীনের বড় ভাই মনিরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, বাড়ির মালিককে অনেকবার ওই সিলিন্ডার লাইনের কাজ করতে বলা হয়েছে, কিন্তু বাড়িওয়ালা কোনো কথা শোনেনি। বাড়িওয়ালার অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই পরিবারের জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে।

Reneta

উল্লেখ্য উত্তরার ১৩ সেক্টরের ৩ নম্বর সড়কের ৮ নম্বর বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সাততলা ভবনের সপ্তম তলায় এ বিস্ফোরণে পরিবারের সবাই মারাত্মক আহত হয়। সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT