চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই গোল ও দুই লাল কার্ডের ম্যাচে জিতল রিয়ালই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ন ২৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

গোলশূন্য প্রথমার্ধের পর দুই লাল কার্ড ও দুই গোলের ম্যাচে উত্তাপ ছড়িয়েছে। শেষ পর্যন্ত অবশ্য জিতে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদই।

কোপা ডেল রের শেষ ৩২-এর প্রথম লেগে ফুয়েনলাব্রাডার মাঠ থেকে ২-০ গোলে জিতে এসেছে রিয়াল মাদ্রিদ। স্পট কিকে করা গোল দুটি মার্কো আসেনসিও এবং লুকাস ভাসকেজের।

বৃহস্পতিবার রাতে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাডার মাঠে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল আদায় করতে পারেনি রিয়াল। প্রথম সুযোগটি আসেনসিও মেরেছেন বারের অনেকটা উপর দিয়ে।

বিরতির আগে আরও দুটি সুযোগ হাতছাড়া করে পানি পানে যায় রিয়াল। ফিরে খেলার ধার বাড়িয়ে দেয় জিদানের দল।

ম্যাচের ৬৩ মিনিটে এগিয়ে যাওয়া গোলটি আসে। স্কোর করেন আসেনসিও। সেসময় আশরাফ হাকিমিকে বাজেভাবে ফাউল করে অতিথিদের পেনাল্টি উপহার দেন ফ্রান গার্সিয়া।

আর ৮০ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি ভাসকেজের। তখন দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের পাকো ক্যান্ডেলারকে। কর্নার কিকের সময় জটলার মাঝে থিও হার্নান্দেজকে ফেলে দিয়েছিলেন পাকো।

Reneta

ম্যাচের ৮৯ মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়েন রিয়ালের জেসাস ভাল্লেগোও। ক্লাবের হয়ে অভিষেকেই লাল কার্ড দেখলেন এই তরুণ সেন্টারব্যাক।

ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেয়ার ম্যাচে তারপরও জয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি জিনেদিন জিদানের দলের। আসছে ২৯ নভেম্বর ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুদল।

Jui  Banner Campaign
ট্যাগ: আসেনসিওরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT