চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের ৮ জন খালাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আদালত
A A

নোয়াখালীতে এক মোবাইল ব্যবসায়ী ও তার কর্মচারী খুনের দায়ে বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে ৮ জনকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

এই মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ সোমবার রায় ঘোষণা করেন। আদালত তার রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে যে ৮ জনকে খালাস দিয়েছেন তারা হলেন: মোফাজ্জল হোসেন জাবেদ, জাফর হোসেন মনু, আলি আকবর সুজন, শামছুদ্দিন ভুট্টু, সাহাব উদ্দিন, নাছির উদ্দিন মঞ্জু, আবু ইউসুফ সুমন ও তোফাজ্জল হোসেন জুয়েল। আর হাইকোর্ট যে তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে তারা হলেন: পলাতক কামরুল হাসান প্রকাশ ওরফে সোহাগ, রাশেদ ড্রাইভার ও কামাল হোসেন প্রকাশ। এদের বিচারিক আদালতে দ্রুত আত্মসমর্পন অথবা গ্রেপ্তার করতে রায়ে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুস সবুরের দণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা, আজাহার উল্লাহ ভুঁইয়া, এ এম মাহবুব উদ্দিন খোকন ও মোহাদ্দেসুল ইসলাম টুটুল। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন আশরাফুল হক জর্জ, শাহীন আহমেদ খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা পারভীন ফ্লোরা।

আসামি পক্ষের আইনজীবী আজাহার উল্লাহ ভুঁইয়া রায়ের পর গণমাধ্যমকে বলেন, ‘রায় ঘোষণার সময় হাইকোর্ট বলেছেন আইন ও সাক্ষ্য যথাযথ ভাবে বিবেচনা না করে বিচারিক আদালতের এরকম  ঢালাও মৃত্যুদণ্ডাদেশ অপ্রত্যাশিত।’

২০০৭ সালের ১ ফেব্রুয়ারি রাতে নোয়াখালী শহরের ‘মোবাইল ফেয়ারের’ মালিক ফিরোজ কবির মিরণ ও তার কর্মচারী সুমন পাল নগদ ১৩ লাখ টাকা ও কিছু মোবাইল ফোন সেট নিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে পথে সন্ত্রাসীরা তাদের দুজকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে তাদেরকে কুপিয়ে খুন করে মরদেহ সড়কের পাশে ফেলে যায়। ঘটনার পরদিন নিহত মিরনের বাবা এবি সিদ্দিক বাবুল মিয়া বাদী হয়ে ২৩ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে ২০১৬ সালের ২৩ মার্চ এ মামলায় নোয়াখালীর অতিরিক্ত জেলা দায়রা জজ এ এন এম মোরশেদ খান ১২ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আর বাকি ১০ আসামিকে খালাস দেয় আদালত। এরপর নিয়ম অনুযায়ী বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারন্স হাইকোর্টে আসে। অপরদিকে রায়ের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করে দণ্ডিত ৭ আসামি। সেই ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি নিয়ে আজ রায় দেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মৃত্যুদণ্ডহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT