চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই খুনিকে ফিরিয়ে আনতে লবিস্ট ও আইনজীবী নিয়োগ

জাহিদ নেওয়াজ খান জাহিদ নেওয়াজ খান
৬:১৮ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দুই খুনি রাশেদ চৌধুরী এবং মোসলেমউদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে লবিস্ট এবং আইনজীবী নিয়োগ করেছে বাংলাদেশ। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র সেখানে একটি নামকরা লবিস্ট প্রতিষ্ঠান এবং অভিজ্ঞ আইনজীবী নিয়োগের কথা নিশ্চিত করেছে।

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া মেজর (বরখাস্ত) রাশেদ চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছে। আর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছে রিসালদার (বরখাস্ত) মোসলেমউদ্দিন ওরফে মোসলেহউদ্দিন।

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি নেই। তাই আইনি অন্যপথে দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য লবিস্ট ফার্ম এবং আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে,’ বলে উচ্চ পর্যায়ের সূত্রটি চ্যানেল আই অনলাইনকে জানায়।

যুক্তরাষ্ট্রে নিবন্ধিত লবিস্ট প্রতিষ্ঠানের কার্যক্রম বৈধ। এরকম প্রতিষ্ঠানগুলো সরকার, কংগ্রেস এবং সিনেটের নীতি-নির্ধারণী মহলে ক্ষতিগ্রস্ত কারো পক্ষে অবস্থান নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সূত্রটি জানায়, বৈধ লবিস্ট প্রতিষ্ঠানের পাশাপাশি যে অাইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও উপযুক্ত জায়গায় আইনি লড়াই করে দুই খুনিকে বাংলাদেশে ফেরানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে সরকার আশা করছে।

এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ।

Reneta

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর চ্যানেল আই অনলাইনকে বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তাদের ফিরিয়ে আনতে আগেও একটি লবিস্ট ফার্ম কাজ করছিলো।

‘এরকম নিয়োগ যুক্তরাষ্ট্রে অস্বাভাবিক কিছু নয়। আবার, দণ্ডিত কাউকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার উদ্যোগও একটি রাষ্ট্র এবং সরকারের জন্য স্বাভাবিক,’ বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় পাওয়ার তথ্যটি গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে প্রথম জানান মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

প্রতিমন্ত্রী জানান, বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে আনতে আইনি সব উদ্যোগ নেবে সরকার। রাশেদ চৌধুরী এবং মোসলেমউদ্দিনসহ পালিয়ে থাকাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদীও তিনি।

এ বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস কি উদ্যোগ নিয়েছে জানতে চাইলে দূতাবাসের মিনিস্টার (প্রেস) শামীম আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: দূতাবাস সম্ভাব্য সবকিছু করছে। নিকট ভবিষ্যতে ইতিবাচক ফল পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।

যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও দু’ দেশের মধ্যে এরকম প্রত্যর্পণের উদাহরণ আছে। 

৯০ দশকে সিনেটর বিল রিচার্ডসন নিজে ঢাকায় এসে এলিয়েডা ম্যাকর্ড নামে মার্কিন এক তরুণীকে দেশে নিয়ে যান। মাদক চোরাচালানের অভিযোগে বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এলিয়েডা।

আর ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক আমলে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ল্যান্সারের মেজর (বরখাস্ত) মহিউদ্দিনকে। পরে অন্য আসামীদের সঙ্গে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। একইসঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত মেজর (বরখাস্ত) বজলুল হুদাকে ফিরিয়ে আনা হয়েছিলো থাইল্যান্ড থেকে।

১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালতে রায় ঘোষণার দিনই বজলুল হুদাকে ব্যাংকক থেকে ঢাকায় আনা হয়। এর আগেই অবশ্য আসামি প্রত্যর্পণ চুক্তি করেছিলো বাংলাদেশ এবং থাইল্যান্ড।

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া রাশেদ চৌধুরী এবং মোসলেমউদ্দিন ছাড়াও আরো চারজন বিদেশে পালিয়ে আছে।

তাদের মধ্যে মেজর (বরখাস্ত) নূর যে কানাডায় আছে সে বিষয়ে নিশ্চিত হয়েছে সরকার। ধারণা করা হয় মেজর (বরখাস্ত) রশিদ লিবিয়া অথবা পাকিস্তানে এবং মেজর (বরখাস্ত) ডালিম পাকিস্তানে আছে। আর ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদ ভারতে লুকিয়ে আছে বলে ধারণা করা হয়।

মনে করা হতো মোসলেমউদ্দিনও ভারতে লুকিয়ে আছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে তার অবস্থান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবর পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT