চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই কারণে টুইটারে ফিরলেন ইরফান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১৮, মে ২০১৮
বিনোদন
A A

‘ডুব’ ‍কিংবা ‘লাঞ্চবক্স’, ‘লাইফ অব পাই অথবা ‘পিকু’। তিনি চরিত্রকে নিজের ভেতরে নিয়ে চরিত্রকে জীবন্ত করে নিজে বিলীন হয়ে যান। কিন্তু জীবনের অদ্ভুত রহস্যময় আচরণে এখন নিজেও বিলীন হতে বসেছেন জীবন থেকে।

তিনি ৫১ বছর বয়সী অভিনেতা ইরফান খান। বলিউড, হলিউড কিংবা ঢালিউড সব ইন্ডাস্ট্রি বা সব ভাষাতেই যিনি সাবলীল।

প্রায় ২মাস কোথাও ছিলেননা। সর্বশেষ ১৫ মার্চ উপস্থিত হয়েছিলেন টুইটারে। সেখানে তিনি মার্গারেট মিচেল এর উদ্ধৃতি তুলে ধরেন। যার অর্থ দাড়ায়, জীবনের কোন বাধ্যবাধকতা নেই সে ব্যক্তির সব আশাকে পূর্ণ করবে। জানিয়েছিলেন, নিউরো এন্ডওসিন টিউমারে আক্রান্ত তিনি। লিখেছিলেন, অপ্রত্যাশিত কোন কিছু মানুষকে নিকট অতীতের থেকে মানুষকে বড় করে দেয়। আমি অসুস্থ এটা আমাকে মেনে নিতে হয়েছে যা মেনে নেওয়া কঠিন। আবার শক্তি হিসেবে ধরা দেয় চারপাশের মানুষের ভালোবাসা। যে ভালোবাসা মনে আশাবাদের জন্ম দেয়। কোন রকম পূর্ব ধারণায় না থেকে গবেষকদের ওপর অসুস্থতা বিষয় ছেড়ে দেওয়ার আহ্বাণ জানিয়ে তিনি লিখেছিলেন আশা করি দ্রুত আপনাদের মাঝে ফিরে এসে অনেক কথা বলতে পারব।

এর আগে প্রথম ৫ মার্চ ‘মাদারি’ অভিনেতা ইরফান খান লিখেছিলেন, তিনি বিরল রোগে আক্রান্ত। বলেছিলেন, জীবনে কখনও কখনও জেগে উঠতে হয় অপ্রত্যাশিত ধাক্কায়। তেমনি এক ধাক্কা হয়ে এসেছে আমার জীবনে এক বিরল রোগ।

Reneta

১৫ মার্চের পর থেকে কোন সামাজিক মাধ্যমে ইরফান খানের উপস্থিতি ছিলনা। জানা যায়, তিনি লন্ডনে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। সর্বশেষ বুধবার টুইট ছাড়েন ইরফান। যার রয়েছে দুটি ‘কারণ’ । একটি নতুন মুক্তি পেতে যাওয়া হলিউড সিনেমা ‘কারণ’ এর প্রমোশন এবং অন্যটি নিজের সর্বশেষ পরিস্থিতি অবহিতকরণ।

টুইটে তিনি ১০ আগস্ট মুক্তি পেতে যাওয়া আকর্ষ খুরার পরিচালয় কারণ ছবির পোস্টার তুলে ধরে লিখেন, সরলতার অভিযাত্রার শুরু হল। যা কেবল টাকা দিয়ে কেনা সম্ভব নয়। দুই সহ অভিনেতা-অভিনেত্রী দালকয়ের সালমান এবং মিথিলা পার্কারকে শুভেচ্ছা জানিয়ে ইরফান লেখেন, ফিরলাম। তার দুটি ‘কারণ’। একটি সিনেমা অপরটি আমি নিজে।

ইরফান সর্বশেষ তার পিকু’ অভিনেত্রী দীপিকার সঙ্গে মায়ি ডন স্বপ্না দিদির ওপর ভিত্তি করে নির্মিতব্য ‘ব্ল্যাকমেইল’ এর কাজ করছিলেন। যার পরিচালক বিশাল ভরদ্বাজ। বিশাল সে সময় জানান, ইরফান একজন যোদ্ধা। সে অসুস্থতাকে জয় করে ফিরবে। যখন সে ফিরবে তখন আমরা সিনেমাটির কাজ করব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরফান খানডুব
শেয়ারTweetPin13

সর্বশেষ

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

মে ২০, ২০২৬

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT