চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ইয়াজিদি নারী পেলেন শাখারভ পুরস্কার

সাবিত খান সাবিত খান
৫:০৮ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৬
নারী
A A

ইরাকের কথিত ইসলামিক স্টেট (আইএস)-এর নির্যাতনের শিকার দুইজন ইয়াজিদি নারী শাখারভ পুরস্কারে ভূষিত হয়েছেন। যৌন দাসত্ব থেকে পালিয়ে আসা নাদিয়া মুরাদ বাসি এবং লামিয়া আজি বাসার ইউরোপের মানবাধিকার বিষয়ক এই শীর্ষ পদকটি লাভ করেন।

আনদ্রেই শাখারভ নামের ভিন্নমতাবলম্বী সোভিয়েত বিজ্ঞানীর নামানুসারে মুক্তচিন্তার স্বীকৃতি স্বরূপ প্রতি বছরই পুরষ্কারটি দেয়া হয়।

২০১৪ সালে হাজারো ইয়াজিদি কিশোরী ও নারীদের সাথে তাদের দুজনকেও অপহরণ করে নিয়ে যায় আইএস। জোরপূর্বক যৌন দাস হিসেবে ব্যবহার করে।

Banglabid

সেখান থেকে বেঁচে আসার পর এই দুইজন ইয়াজিদি সম্প্রদায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

২০১৪ সালের আগস্টে ইরাকের উত্তরাঞ্চলের শহর সিনজার দখল করে নেয় আইএস জঙ্গিরা। তারা ইয়াজিদি সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। ইরাক এবং সিরিয়ায় ইয়াজিদি সম্প্রদায়কে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করতে আইএস গণহত্যা চালায় বলে অভিমত জাতিসংঘের।

yajidi

Reneta

এসময় হাজারো নারীকে ‘যুদ্ধের উচ্ছিষ্ট’ হিসেবে বিবেচিত করতো তারা। দাস বাজারে উন্মুক্তভাবে আইএস জঙ্গিদের কাছে বিক্রিত হয় নারীরা। অনেককেই হত্যা করা হয় গুলি করে।

নাদিয়া মুরাদ বাসিকে তার গ্রামের বাড়ি কোচো থেকে অপহরণ করে মসুলে নিয়ে যায় আইএস জঙ্গিরা। সেখানে নির্যাতন এবং ধর্ষণের শিকার হয় সে। পরে সে পালিয়ে যেতে সক্ষম হলেও সিনজার হামলায় হারায় ৬ ভাই আর মাকে।

লামিয়া আজি বাসারের বাড়িও ছিলো কোচোতে। মাত্র ১৬ বছর বয়সে অপহৃত হওয়ার পর ২০ মাসের বন্দি জীবন কাটায়। বহুবার পালানোর চেষ্টা করে অবশেষে মুক্তি পায়।

ইউরোপিয়ান পার্লামেন্টের উদারনৈতিক এএলডিই গ্রুপকে নেতৃত্ব দেওয়া গাই ভারহোফসটাড বিজয়ীদের অনুপ্রেরণাদায়ী হিসেবে অভিহিত করে বলেন, ঘৃণ্য বর্বরতার বিরুদ্ধে তারা অবিশ্বাস্য সাহস এবং মানবিকতা দেখিয়েছে। তারা ২০১৬ শাখারভ পুরস্কার লাভ করায় আমি গর্বিত।

গত বছর এই পুরস্কার লাভ করেন সৌদি ব্লগার রাইফ বাদাউই, যিনি ইসলাম অবমাননার দায়ে এখন ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার শাস্তির ভেতর ১ হাজার বেত্রাঘাতও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT